ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় ২৪ ঘণ্টায় আটক ১৮১, নিষিদ্ধ সংগঠনের ৩০ জন ভাগ্নেকে রূপালী ব্যাংকের শীর্ষে বসাতে চেয়ারম্যানের তৎপর, পর্দার আড়ালে প্রভাবের খেলা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: এসআরবি অধিনায়ক জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম-খুনের ভয়াবহ বর্ণনা, ট্রাইব্যুনালে চাঞ্চল্যকর সাক্ষ্য বদলির পরও সরকারি বাসায় থাকলে দিতে হবে দ্বিগুণ ভাড়া এলএনজি আমদানিতে নসরুল হামিদের সিন্ডিকেট সচিবের ভুয়া ভাই সেজে লাখ লাখ টাকা হাতিয়ে স্ত্রী নিয়ে উধাও ‘দালাল মনির’ বোরহানউদ্দিনে গভীর রাতে চকলেট বোমা বিস্ফোরণ, সিসিটিভিতে ধরা পড়ল তিনজন হিজাব ছাড়া গান গাওয়ায় ৭৪ বার চাবুক মারা হলো ইরানি গায়িকাকে

নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: এসআরবি অধিনায়ক

ডিসেম্বরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের বক্তব্য আসছে বলে জানিয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৪)-এর পদাতিক অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান।

তিনি বলেন, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি—এ ধরনের কোনো তারিখ নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নেই। দেশবাসীর আতঙ্কিত হওয়ারও কিছু নেই। এ ধরনের ঘোষণা বাংলাদেশের মানুষ আগেও অনেক শুনেছেন। এ ধরনের ঘোষণা ও সময় আসবে, যাবে। এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে মো. হাফিজুর রহমান বলেন, কিছুদিন আগে শ্রমিকেরা বেতন বৃদ্ধির দাবিতে বিভিন্ন দাবি-দাওয়া উপস্থাপন করেছেন। এই আন্দোলন এ পর্যন্ত যৌক্তিক। কিন্তু এই আন্দোলনের পেছনে থেকে বা আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে কিছু নাশকতাকারী বিভিন্ন জায়গায় নাশকতা করছে। ডিসেম্বরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের বক্তব্যও আসছে। এদের মধ্যে যারা ককটেল বিস্ফোরণ করছে, গাড়িতে অগ্নিসংযোগ করছে বা নাশকতা চালাচ্ছে, তাদের বেশ বড়সংখ্যক সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। স্থানীয় জনগণকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। কারণ, অনেক নাশকতাকারীকে সাহসী জনগণ নিজেরাই পুলিশের হাতে তুলে দিয়েছেন। এই কাজ অব্যাহত রাখুন। আপনাদের কাছে কোনো ধরনের তথ্য থাকলে আমাদের সঙ্গে শেয়ার করবেন। এ ধরনের নাশকতা ইনশাআল্লাহ নিয়ন্ত্রণে চলে আসবে। ভয় পাওয়ার কিছু নেই।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় ২৪ ঘণ্টায় আটক ১৮১, নিষিদ্ধ সংগঠনের ৩০ জন

নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: এসআরবি অধিনায়ক

আপডেট সময় ০২:৪২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬