ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এমএলএসের বর্ষসেরা তরুণ খেলোয়াড় বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান চুনারুঘাটে বন বিভাগের অভিযানে ৭.৬৪ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি নকল ট্রাম্পকে সঙ্গে নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে ব্যঙ্গ করলেন কানাডার প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদে কোনো ছাড় নয়, কূটনীতিকদের জানাল সরকার অভিনেতা সোহেল খান মারা গেছেন রামুতে বিএনপির প্রস্তুতিমূলক জনসভা অনুষ্ঠিত, ২৮ নভেম্বর প্রতিবাদ সমাবেশের আহ্বান ঢাকা দক্ষিণে একসঙ্গে ৩ পদে দায়িত্বে থাকা সেই মনোয়ারকে বদলি বান্দরবানে ডিএফও তৌফিকুল-এসিএফ রিটার ছত্রচ্ছায়ায় ঘুষের সিন্ডিকেট সাহসিকতা ও পেশাগত অবদানে নৌবাহিনীর ৪০ সদস্যকে পদক

নকল ট্রাম্পকে সঙ্গে নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে ব্যঙ্গ করলেন কানাডার প্রধানমন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ব্যঙ্গ-রসিকতায় মেতে উঠলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এক অনুষ্ঠানে ট্রাম্পের আদলে সাজানো এক কৌতুকশিল্পীকে সঙ্গে নিয়ে মঞ্চে ওঠেন তিনি। এ সময় নিজেরই আরেকটি চরিত্রে অভিনয় করা শিল্পীকেও মঞ্চে হাজির করেন কার্নি। তাদের কৌতুক আর অভিনয়ে হাসিতে মেতে ওঠেন অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ও অতিথিরা।

সোমবার (২৩ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, শনিবার (২১ নভেম্বর) কানাডার রাজধানী অটোয়ায় সাংবাদিকদের সম্মানে আয়োজিত বার্ষিক নৈশভোজে এ ঘটনা ঘটে। দেশটির সংসদীয় সংবাদমাধ্যমের আয়োজনে অনুষ্ঠিত এই ভোজে রাজনীতিক ও সাংবাদিকেরা একে অপরকে নিয়ে হাস্যরস ও ব্যঙ্গাত্মক মন্তব্য করেন।

অনুষ্ঠানে মার্ক কার্নি বলেন, ‘আমি জরুরি কৌতুকের বোতাম চাপছি।’ এরপর মঞ্চে আসেন কৌতুকশিল্পী মার্ক ম্যাককিনি। তিনি কার্নির মতো সাজে অভিনয় করেন। পরে ডোনাল্ড ট্রাম্পের আদলে মঞ্চে হাজির হন আরেক কৌতুকশিল্পী মার্ক ক্রিচ।

ট্রাম্পের পরিচিত জোরালো করমর্দনের ভঙ্গিও নকল করেন ক্রিচ। মঞ্চে কার্নি ও ম্যাককিনির সঙ্গে করমর্দন করে দর্শকদের হাসান তিনি। ট্রাম্পের হোয়াইট হাউসের দপ্তর সাজানোর বিষয়টিও কৌতুকের মাধ্যমে তুলে ধরেন কার্নি। তিনি বলেন, এখানে দর্শকদের হাসানো কঠিন। আমি হোয়াইট হাউসের ওভাল অফিসেও গিয়েছি। একা। সেখানকার নতুন সাজসজ্জার দায়িত্বে থাকা ব্যক্তির সঙ্গে। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার হোয়াইট হাউসে ফেরার পর ওভাল অফিসে সোনালি রং, কারুকাজ করা সাজসজ্জা ও বিভিন্ন প্রতিকৃতি যুক্ত করেছেন ট্রাম্প।

অনুষ্ঠানে কানাডার বিরোধীদলীয় নেতা পিয়েরে পলিয়েভরও সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে নিয়ে কৌতুক করেন। মার্কিন সংগীতশিল্পী ক্যাটি পেরির সঙ্গে ট্রুডোর সম্পর্কের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ক্ষমতায় থাকার এক দশকে ট্রুডো কানাডার সঙ্গে যা করেছেন, এখন একজন ‘ম্লান হয়ে যাওয়া পপ তারকার’ সঙ্গেও তা-ই করছেন।

তবে তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার জন্ম দেয়। অনেকে মন্তব্যটিকে নারীবিদ্বেষী ও ক্যাটি পেরির প্রতি অসম্মানজনক বলে উল্লেখ করেন। কানাডার রাষ্ট্রপ্রধান হিসেবে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের প্রতিনিধি গভর্নর জেনারেল লুইস আরবোরও প্রধানমন্ত্রী কার্নিকে নিয়ে রসিকতা করেন। কার্নির ঘন ঘন বিদেশ সফরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ঈশ্বর আর মার্ক কার্নির মধ্যে পার্থক্য জানেন? ঈশ্বর সব জায়গায় থাকেন, আর মার্ক কার্নি শুধু অটোয়া ছাড়া সব জায়গায় থাকেন, যেখানে তার থাকার কথা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এমএলএসের বর্ষসেরা তরুণ খেলোয়াড় বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান

নকল ট্রাম্পকে সঙ্গে নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে ব্যঙ্গ করলেন কানাডার প্রধানমন্ত্রী

আপডেট সময় ১১:৩৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬