ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাতারবাড়ীতে টার্মিনাল নির্মাণে বিনিয়োগ প্রস্তাব এসকে গ্রুপের আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও নাশকতার পরিকল্পনার অভিযোগ, ওএসডি বিএল কলেজের দুই শিক্ষক আল মাহমুদের কাব্য নিয়ে গবেষণায় পিএইচডি পেলেন ফেনীর আবদুল কাদের ময়মনসিংহে মেরী স্টোপস ক্লিনিকের নতুন শাখার উদ্বোধন জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, আতঙ্ক বরগুনায় বৃত্তি পরীক্ষা পরিচালনা-সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তি চান ড. ইউনূস নিরাপদ ও যানজটমুক্ত কুমিল্লা গড়তে কার্যকর পদক্ষেপের আহ্বান গোয়ায় নাগরিক ইশতেহার তৈরির ঘোষণা সিজেপির নাঙ্গলকোট হিসাবরক্ষণ অফিসে এম এম মোহাইমেনের ঘুষের কারবার

জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, আতঙ্ক

ইউরোপজুড়ে বিভিন্ন স্কুলে ভুয়া বোমা হামলার হুমকির মধ্যে জার্মানির শত শত স্কুলে ই-মেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। তবে এসব হুমকিতে তাৎক্ষণিক কোনো বিপদ নেই বলে সোমবার জানিয়েছে দেশটির পুলিশ।

কর্তৃপক্ষ বলছে, রাজধানী বার্লিন এবং বাডেন-ভুর্টেমবার্গ, থুরিঙ্গিয়া, স্যাক্সনি-আনহাল্ট ও রাইনল্যান্ড-প্যালাটিনেট অঙ্গরাজ্যের স্কুলগুলো বোমা হামলার হুমকি পাওয়ার তথ্য জানিয়েছে।

পুলিশ বলেছে, কেবল দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য বাডেন-ভুর্টেমবার্গেই ৪৫০টির বেশি স্কুলে এসব হুমকি পাঠানো হয়েছে। এসব এলাকার পুলিশ বলছে, বোমা হামলার হুমকিতে তাৎক্ষণিক বিপদের কোনো আশঙ্কা নেই। এ ছাড়া এই হুমকি গুরুতর নয় বলে বাসিন্দাদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ।

বার্লিন পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, যেসব স্কুলে ই-মেইল পাঠানো হয়েছে, সেসব স্কুলের জন্য সুনির্দিষ্ট কোনো বিপদ বা হুমকির ইঙ্গিত নেই। তবে স্থানীয় গণমাধ্যম বলছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কিছু স্কুল খালি করা হয়েছে।

দেশটির পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য রাইনল্যান্ড-প্যালাটিনেটের পুলিশ বলেছে, প্রায় অভিন্ন এসব ই-মেইলে অজ্ঞাতনামা প্রেরকেরা স্কুল ভবনে বিস্ফোরক ডিভাইস রাখার দাবি করেছে এবং সেগুলো বিস্ফোরণের হুমকি দিয়েছে।

এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে সতর্ক করে পুলিশ বলেছে, এ ধরনের হুমকি জনসাধারণের মধ্যে ব্যাপক অনিশ্চয়তা তৈরি করতে পারে এবং এটি এক ধরনের ফৌজদারি অপরাধ।

জার্মানির ট্যাবলয়েড পত্রিকা বিল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, ই-মেইলে পাঠানো হুমকির বিষয়বস্তুতে লেখা ছিল, ‘মৃত্যু তোমার জন্য অপেক্ষা করছে’। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, স্কুলগুলো খালি করার পরামর্শ দেওয়া হয়নি। কারণ, এই ঘটনা বর্তমান সামগ্রিক হুমকির চিত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

এই হুমকির পেছনে কারা থাকতে পারে, সে বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বার্লিনে সাংবাদিকদের তিনি বলেন, স্কুল এবং ফেডারেল অঙ্গরাজ্যগুলোর নিরাপত্তা কর্তৃপক্ষ—উভয়ই এ ধরনের ঘটনার জন্য প্রস্তুত রয়েছে এবং পরিস্থিতির যথাযথভাবে মোকাবিলা করবে।

গত কয়েক সপ্তাহে ইতালি, ব্রিটেন, হাঙ্গেরি ও সার্বিয়ার শত শত স্কুলে ভুয়া বোমা হামলার হুমকি দিয়ে ই-মেইল পাঠানো হয়েছে। এসব ঘটনার কোনোটির সঙ্গে অন্যটির যোগসূত্র আছে কি না, তা স্পষ্ট নয়। এ ছাড়া সম্প্রতি ইউরোপজুড়ে ফ্লাইটে ভুয়া বোমা সতর্কতা এবং ইউরোপের বেশ কয়েকটি দেশের সুপারমার্কেটের রেফ্রিজারেশন ব্যবস্থায় সাইবার হামলার ঘটনাও ঘটেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাতারবাড়ীতে টার্মিনাল নির্মাণে বিনিয়োগ প্রস্তাব এসকে গ্রুপের

জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, আতঙ্ক

আপডেট সময় ০৮:০০:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬