ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উন্নয়ন ও জনসেবার বার্তা নিয়ে তাড়াইলে জেলা প্রশাসক সোহানা নাসরীন চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেত্রী তাপসী নেপালের পুনর্গঠনে ১৬০ কোটি ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা মোদির পতিত স্বৈরাচারের বিরুদ্ধে ফ্যাসিবাদবিরোধী প্রতিটি শক্তি ঐক্যবদ্ধ: মাহদী আমিন লালপুরে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক গাজীপুরে আরও ৪ প্লাটুন আনসার মোতায়েন, ৯ জেলায় দায়িত্বে ৫৭ প্লাটুন কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযান, ৪৮ ঘণ্টায় আটক ৩২৫ নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী তিন মাসেও শেষ হলো না চার খুনের তদন্ত পুনর্মূল্যায়নে বদলে গেছে ৩৩৩৪৯ খাতার ফল

পতিত স্বৈরাচারের বিরুদ্ধে ফ্যাসিবাদবিরোধী প্রতিটি শক্তি ঐক্যবদ্ধ: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, পতিত স্বৈরাচারের সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে গণতন্ত্রকামী প্রতিটি রাজনৈতিক দল এবং ফ্যাসিবাদবিরোধী প্রতিটি শক্তি একসঙ্গে ঐক্যবদ্ধ রয়েছে।

সোমবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সচিবালয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বৈঠক শেষে সংলাপের বিষয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, সব সময় জাতীয় স্বার্থে ঐক্যের বিষয়ে আলোচনা হয়েছে। মত, পথ ও আদর্শের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদবিরোধী সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদবিরোধী যে ঐক্য রয়েছে, তা আরও সুসংহত করতে চায় সরকার।

তিনি আরও বলেন, পলাতক শক্তি যাতে দেশে কোনো ধরনের নাশকতা চালাতে না পারে, সে বিষয়ে ফ্যাসিবাদবিরোধী সব শক্তি ঐক্যবদ্ধ রয়েছে।

সরকারের সংস্কার কার্যক্রম প্রসঙ্গে মাহদী আমিন বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার সংস্কার বাস্তবায়ন করবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উন্নয়ন ও জনসেবার বার্তা নিয়ে তাড়াইলে জেলা প্রশাসক সোহানা নাসরীন

পতিত স্বৈরাচারের বিরুদ্ধে ফ্যাসিবাদবিরোধী প্রতিটি শক্তি ঐক্যবদ্ধ: মাহদী আমিন

আপডেট সময় ০৫:২০:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬