ময়মনসিংহ জেলা আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ নভেম্বর ২০২৬) বিকেল ৫টায় নগরীর ছোট বাজার এলাকার তোফাজ্জল টাওয়ারে সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের সিনিয়র সভাপতি মো. মারুফ হোসেন এবং ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি আব্দুল মান্নান খান।
ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রাসেল ফকিরের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা সভাপতি মো. মকবুল হোসেন, মহানগর শাখার সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রতন, মহানগর শাখার সহসাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন, প্রচার সম্পাদক মো. বিল্লাল হোসেন ও সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য সুদৃঢ়করণ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
পাশাপাশি আগামী দিনে ময়মনসিংহে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
মো. রাসেল ফকির-ময়মনসিংহ ব্যুরো প্রধান 




















