ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ময়মনসিংহে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের আলোচনা সভা অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের পৃথক সাক্ষাৎ অস্থিরতায় ৩১৭ পোশাক কারখানার ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি চট্টগ্রামে ৭ লাখ টাকা ছিনতাই, ৫ লাখ ৩৩ হাজার উদ্ধার, গ্রেফতার ৭ বাসর রাতেই বাড়িতে হাজির অন্তঃসত্ত্বা প্রেমিকা, উধাও বর ও নববধূ পরীক্ষায় এআই দিয়ে নকলের কেলেঙ্কারি, পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী ইউটিউব ও চ্যাটজিপিটির সহায়তায় ভাড়া বাসাতেই তৈরি হতো ইয়াবা! আত্রাইয়ে খতমে কুরআন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের পৃথক সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেছেন। রোববার (২২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দ্বিপক্ষীয় সম্পর্ক ও জাতিসংঘ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তাঁরা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্বও পালন করছেন।

এদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন। এ সময় তাঁরা দ্বিপক্ষীয় সম্পর্ক ও জাতিসংঘ-সংশ্লিষ্ট পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

অন্য এক পৃথক বৈঠকে ফরাসি রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা দ্বিপক্ষীয় ও জাতিসংঘ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনকে কেন্দ্র করে এসব বৈঠক অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের পৃথক সাক্ষাৎ

আপডেট সময় ০৭:১২:৪৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬