ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি প্রতিনিধি দল সার্জেন্ট সাবিহার ব্যাংক হিসাবে ৪৯ লাখ টাকা, নেপথ্যের অর্থদাতা কে? স্বর্ণের দাম ভরিতে কমেছে ৩২ হাজার রুপি, কৃতিত্ব দেশবাসীকে দিলেন মোদি প্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করেছে ভারতের কয়েকটি গণমাধ্যম শাহরুখের ‘কিং’-এর সঙ্গে একই দিনে মুক্তি দেবের ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ প্রতিপক্ষের মুখে বল ছুড়ে মেরেও লাল কার্ড পেলেন না মেসি, বিতর্ক সৃজনশীল অর্থনীতিতে বড় কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে: অর্থমন্ত্রী বিদেশের ৮৪ মিশনে শিক্ষাভাতা বাড়াল সরকার, সর্বোচ্চ ৪৭ লাখ টাকা ‘সরকারের ৯০% পতন হয়ে গেছে’ পোস্ট দেওয়া যুবলীগ নেত্রী পাপিয়া রাজধানীতে গ্রেপ্তার ইরান আগের চেয়ে নমনীয়, তবু সমঝোতা কঠিন: ট্রাম্প

প্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করেছে ভারতের কয়েকটি গণমাধ্যম

লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বক্তব্য ভারতের কয়েকটি গণমাধ্যম ভুলভাবে ব্যাখ্যা করেছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র।

রোববার (২২ নভেম্বর) গণমাধ্যমকে তিনি বলেন, প্রধানমন্ত্রী কোনো দেশের নাম উল্লেখ করেননি। তাই ভারতের কয়েকটি গণমাধ্যম তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে।

মুখপাত্র বলেন, ‘আওয়ামী ফ্যাসিস্ট সন্ত্রাসীরা’ বিভিন্ন মহাদেশে বেপরোয়াভাবে তৎপরতা চালাচ্ছে। নিরীহ মানুষের ওপর তাদের চালানো গুরুতর সহিংসতা গোটা বিশ্ব প্রত্যক্ষ করেছে।

তিনি বলেন, তারা নিজেদের সন্ত্রাসী কর্মকাণ্ড বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছে এবং বিভিন্ন দেশে গুরুতর নিরাপত্তা সমস্যার সৃষ্টি করছে। তাদের নৃশংস কর্মকাণ্ড বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। প্রবাসী বাংলাদেশিদেরও নেতিবাচকভাবে উপস্থাপনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করছে। এই বিপদ আরও বিস্তৃত হওয়ার আগেই তা নির্মূলে সব দেশের দায়িত্ব রয়েছে।

গত বৃহস্পতিবার লালমনিরহাটে এক জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আবারও অগ্নিসংযোগ ও সহিংসতার রাজনীতি শুরু করেছে। এর বিরুদ্ধে ২০২৪ সালের মতো ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, ১৬ বছর জোর করে দেশ শাসনের পর সীমান্ত পেরিয়ে পালিয়ে যাওয়া একটি ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আবারও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।

তিনি বলেন, গত কয়েক দিনে তারা যেসব কর্মকাণ্ড চালিয়েছে, তা সবাই দেখেছেন। দেশ ছেড়ে পালিয়েও তারা অগ্নিসংযোগ ও মানুষ হত্যার রাজনীতিতে ফিরে এসেছে। পেছন থেকে হামলা চালিয়ে মানুষ হত্যা করছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি প্রতিনিধি দল

প্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করেছে ভারতের কয়েকটি গণমাধ্যম

আপডেট সময় ০১:৩১:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬