ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় তামাকমুক্ত করা হবে: মহাপরিচালক নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর শেখ হাসিনা লাশের অপেক্ষায় আছেন, দাবি সোহেল তাজের গণপূর্তের ১৯ তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিভিন্ন দপ্তর ও প্রকল্পে পদায়ন নাশকতা-সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ইবিতে একুশ শতাধিক শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের নবীনবরণ চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন বাভুমা আইসিজের রায়ের পর চাপে সু চি ও মিন অং হ্লাইং ১২ দিনে সারাদেশে ৭৮ ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন

ঝালকাঠিতে নদীভাঙন রোধ প্রকল্পে ভুয়া বিল-ভাউচারে সাড়ে ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৭:৫০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৬৬০ বার পড়া হয়েছে

ঝালকাঠিতে সুগন্ধা নদীভাঙন রোধ প্রকল্প ও বিষখালী নদীর তীর সংরক্ষণকাজে ভুয়া কোটেশন এবং জাল বিল-ভাউচারের মাধ্যমে প্রায় ২৫ কোটি ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি এনফোর্সমেন্ট টিম ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সংশ্লিষ্ট প্রকল্পে অভিযান চালিয়েছে।

দুদকের সমন্বিত জেলা কার্যালয়, পিরোজপুরের একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে। দুদকের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত তথ্য অনুযায়ী, অভিযোগের সত্যতা যাচাইয়ে টিমটি সরেজমিনে প্রকল্প এলাকা পরিদর্শন করে।

অভিযোগে বলা হয়েছে, সুগন্ধা নদীভাঙন রোধ ও বিষখালী নদীর তীর সংরক্ষণ প্রকল্পের আওতায় ল্যাপটপ ও ফটোকপি মেশিন ক্রয়সহ বিভিন্ন জরুরি কাজের নামে ভুয়া কোটেশন এবং বিল-ভাউচার দেখিয়ে প্রায় ২৫ কোটি ৫০ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে।

অভিযানকালে নিরপেক্ষ প্রকৌশলীর উপস্থিতিতে সংশ্লিষ্ট প্রকল্পের কাজের পরিমাপ নেওয়া হয়। পাশাপাশি প্রকল্পের আর্থিক ও প্রশাসনিক অনিয়ম যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রয়োজনীয় রেকর্ডপত্র ও নথিপত্র সংগ্রহ করে দুদকের দল।

এদিকে এ ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম নিলয় পাশার দায়িত্ব ও ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। এর আগেও ঝালকাঠিতে নদীভাঙন রোধ ও তীর সংরক্ষণ প্রকল্পের কাজের মান, তদারকি এবং বাস্তবায়ন নিয়ে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছিল।

বিশেষ করে সুগন্ধা নদীর ভাঙন থেকে ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা রক্ষায় প্রায় ৬৮০ কোটি টাকা ব্যয়ে নেওয়া একটি প্রকল্পে জিও ব্যাগে বালুর পরিমাণ, কাজের গুণগত মান এবং প্রকল্পের অর্থ ছাড় নিয়ে অনিয়মের অভিযোগ স্থানীয়ভাবে আলোচনার জন্ম দেয়। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক তদন্তের ফলাফল বা নিলয় পাশার বক্তব্য পাওয়া না গেলে সেগুলো অভিযোগ হিসেবেই বিবেচিত হবে।

বর্তমানে নতুন করে প্রায় ২৫ কোটি ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান পরিচালিত হওয়ায় প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা খতিয়ে দেখার দাবি উঠেছে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে নির্বাহী প্রকৌশলী এস এম নিলয় পাশার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। এমনকি খুদেবার্তা (এসএমএস) পাঠানো হলেও তিনি কোনো সাড়া দেননি।

দুদক সূত্রে জানা গেছে, অভিযানে সংগৃহীত নথিপত্র, বিল-ভাউচার এবং প্রকৌশলীর মাধ্যমে নেওয়া পরিমাপ প্রতিবেদন পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে। প্রতিবেদনের ভিত্তিতে কমিশনের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট

ঝালকাঠিতে নদীভাঙন রোধ প্রকল্পে ভুয়া বিল-ভাউচারে সাড়ে ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

আপডেট সময় ০৭:৫০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬