ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় তামাকমুক্ত করা হবে: মহাপরিচালক নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর শেখ হাসিনা লাশের অপেক্ষায় আছেন, দাবি সোহেল তাজের গণপূর্তের ১৯ তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিভিন্ন দপ্তর ও প্রকল্পে পদায়ন নাশকতা-সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ইবিতে একুশ শতাধিক শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের নবীনবরণ চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন বাভুমা আইসিজের রায়ের পর চাপে সু চি ও মিন অং হ্লাইং ১২ দিনে সারাদেশে ৭৮ ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন

বিদেশি ব্র্যান্ডের আড়ালে দেশেই নকল কাগজ তৈরি, নয়াবাজারে ৪৪৪ রিম নকল কাগজ জব্দ

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৪:৩৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৫৪৬ বার পড়া হয়েছে

পুরান ঢাকার নয়াবাজারে অভিযান চালিয়ে আন্তর্জাতিক ব্র্যান্ড ‘ডাবল এ’ (Double A)-এর নামে বাজারজাত করা ৪৪৪ রিম নকল কাগজ আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। এসব কাগজে ‘Made in Thailand’ লেখা থাকলেও প্রকৃতপক্ষে সেগুলো বাংলাদেশে উৎপাদিত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

১৭ নভেম্বর ২০২৬ তারিখে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০)-এর সহায়তায় পুরান ঢাকার নয়াবাজারে দুটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে সিআইআইডি। অভিযানে প্রতিষ্ঠান দুটিতে ‘ডাবল এ’ ব্র্যান্ডের নাম ও থাইল্যান্ডে উৎপাদিত হওয়ার পরিচয়সংবলিত কাগজ পাওয়া যায়। সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া বিবৃতি ও অভিযানে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কাগজগুলো স্থানীয়ভাবে বাংলাদেশে তৈরি। অথচ বিদেশি ব্র্যান্ড ও উৎপত্তি দেশের পরিচয় ব্যবহার করে এসব কাগজ বাজারজাত করা হচ্ছিল।

সিআইআইডির অভিযানে প্রথম প্রতিষ্ঠান থেকে ১৮৪ রিম এবং দ্বিতীয় প্রতিষ্ঠান থেকে ২৬০ রিমসহ মোট ৪৪৪ রিম নকল ‘ডাবল এ’ ব্র্যান্ডের কাগজ আটক করা হয়।

সিআইআইডি জানায়, দেশীয়ভাবে উৎপাদিত পণ্যে বিদেশি ব্র্যান্ড ও উৎপত্তি দেশের মিথ্যা পরিচয় ব্যবহার করে বাজারজাত করার মাধ্যমে ক্রেতাদের প্রতারিত করা হচ্ছে। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ডের কারণে বৈধ আমদানিকারক ও ব্যবসায়ীরা অসম প্রতিযোগিতার মুখে পড়ছেন এবং তাঁদের ব্যবসায়িক স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

অধিদপ্তরের ধারণা, নকল ব্র্যান্ডের কাগজ উৎপাদন ও বাজারজাতকরণের সঙ্গে আরও একাধিক প্রতিষ্ঠান জড়িত থাকতে পারে। এ ধরনের চক্রের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলো শনাক্ত করতে সংশ্লিষ্ট কারখানা, গুদাম ও বিক্রয়কেন্দ্রে ধারাবাহিক অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট

বিদেশি ব্র্যান্ডের আড়ালে দেশেই নকল কাগজ তৈরি, নয়াবাজারে ৪৪৪ রিম নকল কাগজ জব্দ

আপডেট সময় ০৪:৩৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬