ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিজস্ব আইন মেনে ভর্তি পরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয় অবৈধ ভ্যাট রেয়াত ও উৎসে মূসক ফাঁকি, স্কয়ার লাইফ সায়েন্সেসের বিরুদ্ধে ১৩৯ কোটি টাকার অভিযোগ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮,৫৭৮–২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির ‘মোদির ভারতে মুসলিম হওয়ার কারণেই জামিনে মুক্ত বিলকিস বানোর ধর্ষকরা’ নৈরাজ্য-সহিংসতার প্রতিবাদে শনিবার ঢাকায় জামায়াতের সমাবেশ দেশে গৃহযুদ্ধ বাধানোর ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান স্পিকারের রতনপুর গ্রুপের তিন মালিকসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বরগুনায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গণ-অভ্যুত্থানের পর আত্মগোপনে, অবশেষে আটক সাবেক খতিব রুহুল আমিন

বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রেখেছেন ‘কেনদ্রিক’

ফুটবল মাঠে গোল করার আনন্দের সঙ্গে এবার যুক্ত হলো জীবনের সবচেয়ে বড় এক প্রাপ্তি। প্রথমবারের মতো বাবা হয়েছেন ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড এনদ্রিক। তাঁর স্ত্রী গ্যাব্রিয়েলি মিরান্ডার কোলজুড়ে এসেছে পুত্রসন্তান। ছেলের নাম রাখা হয়েছে ‘কেনদ্রিক’।

সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে ব্রাজিলের হয়ে গোল করার পর এনদ্রিকের উদযাপনেও ছিল বিশেষ আবেগ। গোলের পর দুই হাত দিয়ে ভালোবাসার প্রতীক দেখিয়ে উড়ন্ত চুমু ছুড়ে দেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। পরে জানা যায়, স্ত্রী ও নবজাতক সন্তানের উদ্দেশ্যেই ছিল তাঁর এই উদযাপন।

মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেলে সিঙ্গাপুরের বিপক্ষে ৭-০ গোলের বড় জয় পায় ব্রাজিল। ম্যাচের ৩১ মিনিটে বক্সের বাইরে বাঁ প্রান্ত থেকে দুর্দান্ত কোনাকুনি শটে জালের দেখা পান এনদ্রিক। ম্যাচ শেষে স্পোরটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, গোলটি স্ত্রী ও সন্তানের জন্য উৎসর্গ করেছেন। জাতীয় দলের হয়ে মাঠে নামার অনুপ্রেরণা জোগানোর জন্য স্ত্রীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

গত জুলাইয়ে আয়োজিত বেবি শাওয়ার অনুষ্ঠানে প্রথম সন্তানের নাম প্রকাশ্যে এনেছিলেন এনদ্রিক ও তাঁর স্ত্রী। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’র তথ্য অনুযায়ী, ‘কেনদ্রিক’ নামটির সঙ্গে এনদ্রিকের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। মূলত নামটি তাঁর নিজের জন্যই ভেবেছিলেন বাবা-মা। তবে পরবর্তী সময়ে অন্য নাম রাখায় সেটি ব্যবহার করা হয়নি। নামটির সঙ্গে ধর্মীয় তাৎপর্যও জড়িয়ে আছে বলে মনে করেন এই ব্রাজিলিয়ান ফুটবল

ব্যক্তিগত জীবন সাধারণত জনসমক্ষে আনতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না এনদ্রিক। সন্তানের জন্মের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার বিষয়ে তাঁর বক্তব্য, পরিবারের প্রতি গুরুত্ব থাকলেও পেশাদার ক্যারিয়ারকেও তিনি সমানভাবে প্রাধান্য দিতে চান। ভবিষ্যতে তাঁর সন্তান জনসমক্ষে আসতে চাইবে কি না, সেই সিদ্ধান্তও সন্তানের ওপরই ছেড়ে দিতে চান তিনি।

এদিকে রিয়াল মাদ্রিদে প্রত্যাশা অনুযায়ী খেলার সুযোগ না পাওয়ায় শীতকালীন দলবদলে ক্লাব ছাড়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। তবে এ বিষয়ে এনদ্রিক জানিয়েছেন, রিয়াল মাদ্রিদকে সহযোগিতা করতে তিনি সব সময় প্রস্তুত।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজস্ব আইন মেনে ভর্তি পরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়

বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রেখেছেন ‘কেনদ্রিক’

আপডেট সময় ০৮:২০:০০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬