ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিজস্ব আইন মেনে ভর্তি পরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয় অবৈধ ভ্যাট রেয়াত ও উৎসে মূসক ফাঁকি, স্কয়ার লাইফ সায়েন্সেসের বিরুদ্ধে ১৩৯ কোটি টাকার অভিযোগ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮,৫৭৮–২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির ‘মোদির ভারতে মুসলিম হওয়ার কারণেই জামিনে মুক্ত বিলকিস বানোর ধর্ষকরা’ নৈরাজ্য-সহিংসতার প্রতিবাদে শনিবার ঢাকায় জামায়াতের সমাবেশ দেশে গৃহযুদ্ধ বাধানোর ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান স্পিকারের রতনপুর গ্রুপের তিন মালিকসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বরগুনায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গণ-অভ্যুত্থানের পর আত্মগোপনে, অবশেষে আটক সাবেক খতিব রুহুল আমিন

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স, দাম কত?

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৪:০৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ৫৩৬ বার পড়া হয়েছে

আইপিএলের আরেকটি আসর মাঠে গড়ানোর আগেই মালিকানা কাঠামোয় পরিবর্তন আসছে কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর)। তবে পুরো ফ্র্যাঞ্চাইজি নয়, বিক্রি হচ্ছে এর ২২.৫ শতাংশ শেয়ার। ফ্র্যাঞ্চাইজিটির অন্যতম মালিক জয় মেহতা তাঁর এই শেয়ার বিক্রি করে দিচ্ছেন বলে জানা গেছে।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, জয় মেহতা ৪০ কোটি ডলারে মার্কিন বিনিয়োগকারী সংস্থা অ্যারেস ম্যানেজমেন্টের কাছে তাঁর শেয়ার বিক্রি করছেন। সম্পূর্ণ নগদ অর্থে হতে যাওয়া এই লেনদেন এরই মধ্যে চূড়ান্ত হওয়ার পথে। এর ফলে কেকেআরের মোট বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১৭৮ কোটি ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৬ হাজার ৬৩৪ কোটি রুপি।

বর্তমানে নাইট রাইডার্সের ৪৫ শতাংশ মালিকানা জয়ের হাতে রয়েছে। অ্যারেসের কাছে তিনি তাঁর মালিকানার ঠিক অর্ধেক হস্তান্তর করছেন। শাহরুখ খানের হাতে ফ্র্যাঞ্চাইজিটির সংখ্যাগরিষ্ঠ ৫৫ শতাংশ শেয়ার রয়েছে এবং জুহি চাওলা সহ-মালিক হিসেবে যুক্ত থাকছেন। নিয়ম অনুযায়ী, বিক্রয়মূল্যের ৫ শতাংশ পাবে বিসিসিআই, যার পরিমাণ প্রায় ২ কোটি ডলার বা আনুমানিক ২০০ কোটি টাকা।

২০০৭ সালে প্রথম আইপিএলের চেয়ারম্যান ললিত মোদীর নেতৃত্বে আটটি ফ্র্যাঞ্চাইজি নিলামে ওঠার পর শাহরুখ খান, জয় মেহতা ও জুহি চাওলা—এই তিন উদ্যোক্তা একত্রিত হয়ে ‘কলকাতা নাইট রাইডার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড’ গঠন করেন।

প্রসঙ্গত, অ্যারেস ম্যানেজমেন্ট যুক্তরাষ্ট্রের একটি বিনিয়োগকারী সংস্থা। বিশ্বের প্রধান ক্রীড়াক্ষেত্রগুলোতে ধারাবাহিকভাবে বিনিয়োগ করছে প্রতিষ্ঠানটি। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি এবং এনএফএলের মায়ামি ডলফিনসেও তাদের অংশীদারত্ব রয়েছে। কেকেআরের সঙ্গে এই চুক্তির মাধ্যমে ক্রিকেটেও তাদের বিনিয়োগের বিস্তৃতি ঘটছে।

সংস্থাটি কেইন ইন্টারন্যাশনালের সঙ্গে যৌথভাবে ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টি-টোয়েন্টি লিগের নটিংহ্যামভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ‘ট্রেন্ট রকেটস’-এর সহ-মালিক।

এর আগে রাজস্থান রয়্যালসের মালিকানা হাতবদল হয়েছিল ১৫ হাজার ৬৬০ কোটি রুপিতে। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বাজারমূল্য নির্ধারিত হয়েছিল ১৬ হাজার ৬৬০ কোটি রুপি। এই ফ্র্যাঞ্চাইজিতে আদিত্য বিড়লা গ্রুপ ও টাইমস গ্রুপের পাশাপাশি মার্কিন বিনিয়োগকারী প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন এবং বোল্ট ভেঞ্চারসের মতো সংস্থার বিনিয়োগ রয়েছে।

সিভিসি ক্যাপিটাল ২০২২ সালে গুজরাট টাইটান্স অধিগ্রহণ করে। পরবর্তী সময়ে ফ্র্যাঞ্চাইজিটির ৩৩ শতাংশ শেয়ার নিজেদের হাতে রেখে সংখ্যাগরিষ্ঠ মালিকানা টরেন্ট গ্রুপের কাছে বিক্রি করে দেয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজস্ব আইন মেনে ভর্তি পরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স, দাম কত?

আপডেট সময় ০৭:১৪:০৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬