ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিজস্ব আইন মেনে ভর্তি পরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয় অবৈধ ভ্যাট রেয়াত ও উৎসে মূসক ফাঁকি, স্কয়ার লাইফ সায়েন্সেসের বিরুদ্ধে ১৩৯ কোটি টাকার অভিযোগ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮,৫৭৮–২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির ‘মোদির ভারতে মুসলিম হওয়ার কারণেই জামিনে মুক্ত বিলকিস বানোর ধর্ষকরা’ নৈরাজ্য-সহিংসতার প্রতিবাদে শনিবার ঢাকায় জামায়াতের সমাবেশ দেশে গৃহযুদ্ধ বাধানোর ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান স্পিকারের রতনপুর গ্রুপের তিন মালিকসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বরগুনায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গণ-অভ্যুত্থানের পর আত্মগোপনে, অবশেষে আটক সাবেক খতিব রুহুল আমিন

সাফে ভারতের শ্রেষ্ঠত্ব, পাকিস্তানের উত্থান; প্রশ্নের মুখে বাংলাদেশ

সাফ মানেই যেন ভারতের ফাইনাল ও শিরোপা। দুর্বল শক্তির দল নিয়ে এসেও ভারত আবারও চ্যাম্পিয়ন হয়েছে। ভারতের শ্রেষ্ঠত্ব, পাকিস্তানের প্রথমবার ফাইনাল খেলা ছাপিয়ে স্বাগতিক বাংলাদেশের সেমিফাইনাল থেকে বিদায়ও সদ্য সমাপ্ত টুর্নামেন্টের আলোচ্য বিষয়।

নানা ভুলে বাংলাদেশের ফাইনাল অধরা

২০০৫ সালের পর বাংলাদেশ আর সাফের ফাইনাল খেলতে পারেনি। এবার ঘরের মাঠে ফুটবলপ্রেমীদের প্রত্যাশা ছিল ২০০৩ সালের মতো চ্যাম্পিয়ন হওয়ার উৎসব করার। কিন্তু সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে সেই প্রত্যাশা ভেস্তে যায়।

এই সাফে বাংলাদেশ তিনটি ম্যাচ খেলেছে। তিন ম্যাচে দেখা গেছে তিন রকম চিত্র। হামজা-ফারহানবিহীন ভুটান ম্যাচে ইব্রাহিমের গোলে বাংলাদেশ জিতলেও ভালো ফুটবল খেলতে পারেনি। হামজা দলের সঙ্গে যোগ দেওয়ার পর শ্রীলঙ্কার বিপক্ষে উজ্জীবিত ফুটবল খেলেছে বাংলাদেশ। চার গোলে ম্যাচ জয়ের পাশাপাশি চোখজুড়ানো ফুটবল উপহার দিয়েছে দলটি। এর ৭২ ঘণ্টা পরই দেখা যায় ভিন্ন এক বাংলাদেশ। পাকিস্তানের কৌশলের কাছে নাস্তানাবুদ হয় স্বাগতিকরা। এতে কোচিং স্টাফের ব্যর্থতা ও দুর্বলতার বিষয়গুলো ঘুরেফিরে সামনে আসছে।

২০ জন নিয়েই চ্যাম্পিয়ন ভারত

এবারের সাফ টুর্নামেন্ট শুরু হয়েছিল ফিফা উইন্ডোর বাইরে। হামজা-সামিতের মতো ভারতের অনেক ফুটবলারও ক্লাব থেকে ছুটি পাননি। আবার ভারতের মূল দল খেলেছে নিউজিল্যান্ডে। কোচ নওশাদ মুসা ঢাকায় এসেছিলেন দ্বিতীয় সারির দল নিয়ে। ৫ নভেম্বর ফিফা উইন্ডোর বাইরে থাকায় সেদিন মাত্র ১৭ জন ফুটবলার নিয়ে পাকিস্তানের বিপক্ষে খেলেন তিনি। সেই ম্যাচেও ভারত ৩-২ গোলে জয় পায়।

ওই ম্যাচ জেতার পর আরও সংকটে পড়েন কোচ মুসা। ঢাকায় আসা দল থেকে দুজন ডাক পান নিউজিল্যান্ড সফরের দলে। আরেকজনকে ক্লাবে ফিরে যেতে হয়। ফিফা উইন্ডো শুরু হলে আরও কয়েকজন যোগ দেন। এতেও ২৩ জনের স্কোয়াড পূর্ণ হয়নি। মালদ্বীপ, ভুটান ও গতকালের ফাইনালে ২০ জন নিয়েই খেলেছে ভারত। যেখানে ফুটবলে চূড়ান্ত স্কোয়াডই ২৩ জনের। অনভিজ্ঞ ফুটবলারদের নিয়ে ভারত চ্যাম্পিয়ন হয়ে প্রমাণ করেছে, সাফের অন্য দেশগুলোর তুলনায় তারা কতটা এগিয়ে।

পাকিস্তানের উত্থান

পাকিস্তান বিশ্ব ক্রীড়াঙ্গনে মূলত হকি, ক্রিকেট ও স্কোয়াশের জন্য পরিচিত। সম্প্রতি অ্যাথলেটিকসেও অলিম্পিকে স্বর্ণ জয়ের কৃতিত্ব গড়েছেন দেশটির এক অ্যাথলেট। সেই বিবেচনায় ফুটবল তেমন আলোচিত নয়। এই টুর্নামেন্টে পাকিস্তান চ্যাম্পিয়ন হতে না পারলেও শুরু থেকেই দারুণ ফুটবল খেলেছে।

ফিফা উইন্ডোর কারণে পাকিস্তান প্রথম দুই ম্যাচ খেলেছে পূর্ণ শক্তির দল ছাড়াই। ১৪ নভেম্বর বাংলাদেশের বিপক্ষেই পূর্ণ শক্তির দল পায় পাকিস্তান। প্রবাসী কয়েকজন ভালো মানের ফুটবলার থাকায় পাকিস্তানের ফুটবলের চিত্র কিছুটা বদলেছে। বাংলাদেশকে তাদের ঘরের মাঠে হারিয়ে প্রথমবারের মতো সাফের ফাইনালে ওঠে দলটি। ফাইনালে ভালো শুরু করে লিডও পেয়েছিল। তবে ভিএআরে লাল কার্ডের সিদ্ধান্তে পিছিয়ে পড়ে পাকিস্তান।

মালদ্বীপের সোনালি দিন আর নেই

মালদ্বীপ একসময় সাফ অঞ্চলে ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করত। দলটিতে অনেক মেধাবী ফুটবলার ছিলেন। বিশেষ করে আলী আশফাককে দক্ষিণ এশিয়ার মেসি হিসেবে আখ্যায়িত করা হতো। সেই মালদ্বীপ এখন আর নেই। দুই ম্যাচে চার গোল হজম করে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে তারা। এবারের সাফে কোনো গোল করতে না পারা একমাত্র দল মালদ্বীপ।

ভুটান দেড় যুগ পর আবার সাফের সেমিফাইনালে উঠেছে। মালদ্বীপের চেয়ে ভুটান এবার ভালো ফুটবল খেলেছে। সেমিফাইনালে ভারতের কাছে হারলেও একটি গোল করে খেলায় উত্তেজনা ফিরিয়ে এনেছিল তারা। অন্যদিকে, শ্রীলঙ্কা প্রবাসী ফুটবলারদের নিয়ে অনেক আলোচনায় থাকলেও মাঠের খেলায় প্রত্যাশা পূরণ করতে পারেনি।

প্রবাসীর পাশাপাশি ঘরোয়া ফুটবলও জোরদার প্রয়োজন

বিশ্ব ফুটবলে প্রবাসী ও ন্যাচারালাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে অনেক দেশই উন্নতি করেছে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কাও প্রবাসী ফুটবলারদের দিকে ঝুঁকছে।

পাকিস্তানের কোচ নেলবার্তো সোলানো ফাইনালে হারের পর প্রবাসী ফুটবলারদের পাশাপাশি ঘরোয়া ফুটবল শক্তিশালী করার আহ্বান জানান। তিনি বলেন, ‘১৫-২০ জন প্রবাসী এনে জাতীয় দল গড়া একমাত্র সমাধান নয়। স্থানীয় ফুটবলারদের পেশাদার হিসেবে গড়ে তুলতে হবে। তাদেরও প্রতিভা রয়েছে। এ জন্য ঘরোয়া প্রতিযোগিতাও দরকার।’

পাকিস্তানের ঘরোয়া লিগ অনিয়মিত। বাংলাদেশের ঘরোয়া লিগ নিয়মিত হলেও মান খুব একটা উন্নত নয়। দক্ষিণ এশিয়ায় একমাত্র ভারতের লিগই উন্নত। এবারের সাফ চ্যাম্পিয়নশিপে তার সুফল প্রমাণ হয়েছে। ভারতের দ্বিতীয় সারির ফুটবলারদের পরিপক্বতা অন্য দেশগুলোর ফুটবলারদের চেয়েও বেশি।

ভিএআর

এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ছিল ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির ব্যবহার। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে, যা থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুটি সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ব্যবহার করা হয়।

ভারত-ভুটান ম্যাচে ভিএআরের প্রয়োজন পড়েছিল। দ্বিতীয়ার্ধে দুটি সিদ্ধান্তই ভুটানের পক্ষে যায়। এতে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে ভারতীয় কোচ ভিএআর নিয়ে রসিকতা করেছিলেন। অথচ সেই ভিএআরই ফাইনালে টার্নিং পয়েন্ট হয়ে ওঠে। পাকিস্তানের এক ফুটবলারের পেছন থেকে করা ট্যাকলকে ফাউল হিসেবে বিবেচনা করে ভিএআরের মাধ্যমে লাল কার্ডের সিদ্ধান্ত দেওয়া হয়। এরপরই ভারত খেলায় ফিরতে সক্ষম হয়। বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনালে ভিএআর ব্যবহারের প্রয়োজন পড়েনি।

পাক-ভারত সৌহার্দ্যের সাফ

ভারত-পাকিস্তানের বৈরিতা বিশ্বজুড়ে আলোচিত বিষয়। ক্রীড়াঙ্গনেও এর ব্যাপক প্রভাব রয়েছে। ভারত স্বাগতিক হওয়ায় পাকিস্তান সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে অংশ নেয়নি। ভারতীয় ক্রিকেট দলও পাকিস্তান সফর করে না। এ কারণে আইসিসি ও এসিসি ভারতের ম্যাচ অন্যত্র আয়োজন করে। নিরপেক্ষ ভেন্যুতেও দুই দলের খেলোয়াড়রা সাধারণত করমর্দন করেন না।

এমন পরিস্থিতিতে সাফ শুরুর আগে থেকেই পাক-ভারত কোচ ও খেলোয়াড়দের কাছে বাংলাদেশের গণমাধ্যমের প্রশ্ন ছিল দুই দেশের সৌহার্দ্য নিয়ে। দুই দলের খেলোয়াড় ও কোচই পারস্পরিক আন্তরিকতা প্রদর্শনের কথা বলেছিলেন। ৫ নভেম্বর পাকিস্তান-ভারত ম্যাচ দিয়ে সাফের যাত্রা শুরু হয়। ওই ম্যাচে খেলা শুরুর আগে ও শেষে দুই দলের খেলোয়াড়রা করমর্দন করেন। বেশ আন্তরিকভাবে কথাও বলেন তাঁরা।

সাফের শেষটাও হয়েছে পাক-ভারত ফাইনাল দিয়ে। সেখানে ঘটেছে বিশেষ ঘটনা। পাকিস্তান রানার্সআপ হয়েছে। ভারত চ্যাম্পিয়ন হয়েও পাকিস্তান ফুটবল দলকে সম্মান জানিয়ে দুই পাশে দাঁড়ায়। একইভাবে পাকিস্তানও ভারতকে সম্মান জানায়। ফাইনালে পাকিস্তান এক গোলে এগিয়ে ছিল। এরপর ভিএআরের সিদ্ধান্তে লাল কার্ড পায় দলটি। পরে দুই গোল হজম করে প্রথমবারের মতো সাফ শিরোপা জয়ের সুযোগ হারায় পাকিস্তান।

ভারত তুলনামূলক দুর্বল দল নিয়ে চ্যাম্পিয়ন হয়ে উল্লাস করলেও পাকিস্তানের ফুটবলারদের প্রতি সমবেদনা জানিয়েছে। অন্যদিকে, পাকিস্তানের ফুটবলাররাও ভারতকে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে দুই দলের খেলোয়াড়দের কয়েকবার মেজাজ হারানোর ঘটনা ঘটলেও পাক-ভারত দুই ম্যাচেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও এমন ঘটনা দেখা যায়নি।

টিকিটের উচ্চমূল্য ও অব্যবস্থাপনা

আট বছর পর ঢাকায় সাফ আয়োজন করা হয়েছে। ফুটবলপ্রেমীদের আগ্রহ ছিল বাংলাদেশের ম্যাচগুলো অন্তত গ্যালারিতে বসে দেখার। কিন্তু সাফের গ্রুপ পর্বেই সাধারণ গ্যালারির টিকিটের দাম রাখা হয়েছিল এক হাজার টাকা। ফলে অনেক প্রকৃত ফুটবলপ্রেমীর মাঠে গিয়ে খেলা দেখা সম্ভব হয়নি।

বাংলাদেশের ম্যাচে গেট ভাঙার ঘটনাও ঘটেছে। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের পর সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ঘটনাও ঘটে। সাধারণত স্বাগতিক দেশই সব আয়োজনের দায়িত্বে থাকে। তবে এবার সাফ তাদের মার্কেটিং প্রতিষ্ঠানের মাধ্যমে সবকিছু পরিচালনা করেছে। অনেক বিষয়ে বাফুফে দায় সাফের ওপর চাপিয়েছে, আবার সাফ তাদের মার্কেটিং প্রতিষ্ঠানের দিকে দায় ঠেলেছে।

খেলোয়াড় ও কোচ হিসেবে শিরোপা

খেলোয়াড় ও কোচ—দুই ভূমিকাতেই শিরোপা জয়ের কৃতিত্ব গড়েছেন ভারতের কোচ নওশাদ মুসা। ১৯৯৭ সালে মালদ্বীপে তিনি ভারতের ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন হয়েছিলেন। ২৯ বছর পর ঢাকায় কোচ হিসেবে চ্যাম্পিয়ন হলেন মুসা।

সাফ অঞ্চলে এ ধরনের কৃতিত্ব রয়েছে আরেক ভারতীয় ম্যাডেইরার। ১৯৯৫ সালে খেলোয়াড় এবং ২০১১ সালে কোচ হিসেবে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। ২০১১ সালে ভারতের রাজধানী দিল্লিতে সাফ অনুষ্ঠিত হয়েছিল।

মুসাকে ভিনদেশে কঠিন পরিস্থিতির মধ্যে চ্যাম্পিয়ন হতে হয়েছে। তাই কোচ হিসেবে শিরোপা জেতার অনুভূতি তাঁর কাছে কিছুটা ভিন্ন। তিনি বলেন, ‘দুটো দুই রকম অনুভূতি। কোচ হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ ভিন্ন রকম।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজস্ব আইন মেনে ভর্তি পরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়

সাফে ভারতের শ্রেষ্ঠত্ব, পাকিস্তানের উত্থান; প্রশ্নের মুখে বাংলাদেশ

আপডেট সময় ০৪:০২:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬