ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিজস্ব আইন মেনে ভর্তি পরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয় অবৈধ ভ্যাট রেয়াত ও উৎসে মূসক ফাঁকি, স্কয়ার লাইফ সায়েন্সেসের বিরুদ্ধে ১৩৯ কোটি টাকার অভিযোগ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮,৫৭৮–২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির ‘মোদির ভারতে মুসলিম হওয়ার কারণেই জামিনে মুক্ত বিলকিস বানোর ধর্ষকরা’ নৈরাজ্য-সহিংসতার প্রতিবাদে শনিবার ঢাকায় জামায়াতের সমাবেশ দেশে গৃহযুদ্ধ বাধানোর ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান স্পিকারের রতনপুর গ্রুপের তিন মালিকসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বরগুনায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গণ-অভ্যুত্থানের পর আত্মগোপনে, অবশেষে আটক সাবেক খতিব রুহুল আমিন

দেওয়ানগঞ্জে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত

‘এমইপি কেবলস সবসময় নিরাপদ’—এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের দেওয়ানগঞ্জে এমইপি গ্রুপের উদ্যোগে সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) উপজেলার ডাংধরা ইউনিয়নের কাউনিয়ারচর মা কমিউনিটি সেন্টারের তৃতীয় তলায় এ সম্মেলনের আয়োজন করা হয়।

বিশিষ্ট ব্যবসায়ী মোসাদ্দেক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমইপি গ্রুপের ডিভিশনাল সেলস ম্যানেজার মো. রুবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এরিয়া ম্যানেজার মো. তারিকুল ইসলাম।

সম্মেলনে দেওয়ানগঞ্জসহ আশপাশের কয়েকটি উপজেলার বিভিন্ন এলাকার দোকানদার ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে অতিথি ও সহযোগী ব্যবসায়ীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

সম্মেলনে এমইপি গ্রুপের বিভিন্ন পণ্য, পণ্যের গুণগত মান ও বাজারজাতকরণ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন প্রধান অতিথি মো. রুবেল। এ সময় ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানের পণ্যের বৈশিষ্ট্য ও গুণগত মান সম্পর্কে ধারণা দেওয়া হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে লটারি ড্রয়ের মাধ্যমে উপস্থিত দোকানদারদের মধ্যে সাতটি আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি অন্যান্য অংশগ্রহণকারীর জন্য ছিল সান্ত্বনা পুরস্কার। এ ছাড়া টপ সেলসম্যানদের মধ্যেও পাঁচটি আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।

পরে দুপুরের খাবারের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে সম্মেলনের সমাপ্তি ঘটে। এ ধরনের আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠান ও সহযোগী ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজস্ব আইন মেনে ভর্তি পরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়

দেওয়ানগঞ্জে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় ০৩:২২:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬