ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিজস্ব আইন মেনে ভর্তি পরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয় অবৈধ ভ্যাট রেয়াত ও উৎসে মূসক ফাঁকি, স্কয়ার লাইফ সায়েন্সেসের বিরুদ্ধে ১৩৯ কোটি টাকার অভিযোগ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮,৫৭৮–২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির ‘মোদির ভারতে মুসলিম হওয়ার কারণেই জামিনে মুক্ত বিলকিস বানোর ধর্ষকরা’ নৈরাজ্য-সহিংসতার প্রতিবাদে শনিবার ঢাকায় জামায়াতের সমাবেশ দেশে গৃহযুদ্ধ বাধানোর ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান স্পিকারের রতনপুর গ্রুপের তিন মালিকসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বরগুনায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গণ-অভ্যুত্থানের পর আত্মগোপনে, অবশেষে আটক সাবেক খতিব রুহুল আমিন

বিজিবি মহাপরিচালককে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন রংপুর রেঞ্জের ডিআইজি

নীলফামারীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর সঙ্গে সমন্বয় সভা করেছেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আব্দুল মাবুদ, বিপিএম।

বুধবার (১৮ নভেম্বর) সকালে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-তে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ডিআইজি বিজিবি মহাপরিচালককে ফুলেল শুভেচ্ছা জানান।

সভায় রংপুর বিভাগের সীমান্তবর্তী জেলাগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সীমান্ত এলাকায় নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার, আন্তঃসীমান্ত অপরাধ দমন, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়।

একই সঙ্গে মাদকদ্রব্যের বিস্তার রোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন, অপরাধ দমনে দ্রুত গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবি ও বাংলাদেশ পুলিশের মধ্যে সমন্বিত কার্যক্রম ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

সীমান্তবর্তী এলাকার জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত সুরক্ষা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে উভয় বাহিনীর মধ্যে বিদ্যমান পেশাদারত্বমূলক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে কর্মকর্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সৌজন্য সাক্ষাৎকালে নীলফামারী জেলার পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএমসহ বিজিবি ও বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আব্দুল মাবুদ, বিপিএমের নেতৃত্বে রংপুর রেঞ্জ পুলিশ আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জননিরাপত্তা প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজস্ব আইন মেনে ভর্তি পরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়

বিজিবি মহাপরিচালককে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন রংপুর রেঞ্জের ডিআইজি

আপডেট সময় ০২:৩০:২০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬