ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিজস্ব আইন মেনে ভর্তি পরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয় অবৈধ ভ্যাট রেয়াত ও উৎসে মূসক ফাঁকি, স্কয়ার লাইফ সায়েন্সেসের বিরুদ্ধে ১৩৯ কোটি টাকার অভিযোগ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮,৫৭৮–২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির ‘মোদির ভারতে মুসলিম হওয়ার কারণেই জামিনে মুক্ত বিলকিস বানোর ধর্ষকরা’ নৈরাজ্য-সহিংসতার প্রতিবাদে শনিবার ঢাকায় জামায়াতের সমাবেশ দেশে গৃহযুদ্ধ বাধানোর ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান স্পিকারের রতনপুর গ্রুপের তিন মালিকসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বরগুনায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গণ-অভ্যুত্থানের পর আত্মগোপনে, অবশেষে আটক সাবেক খতিব রুহুল আমিন

নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে পবিপ্রবিতে সমাবেশ

ফ্যাসিবাদী অপশক্তি কর্তৃক নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। অদ্য ১৭ নভেম্বর সকাল ১০টায় প্রশাসনিক ভবনের সম্মুখে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। ড. আমিনুল ইসলাম টিটোর সঞ্চালনায় এ প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, বিএম অনুষদের ডিন অধ্যাপক ড. বদিউজ্জামান, পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজের ডিন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ জামাল হোসেন, কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান, মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের অধ্যাপক ড. একেএম মোস্তফা আনোয়ার, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপপরিচালক মো. মাহফুজুর রহমান সবুজ, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ড. হাচিব মোহাম্মদ তুষার, সহকারী রেজিস্ট্রার রিয়াজ কাঞ্চন শহীদ, কর্মচারী মো. কালাম শরীফ, মো. মাহবুবুর রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস. এম. হেমায়েত জাহান বলেন, সারাদেশে যেভাবে পরিকল্পিত নৈরাজ্য, সহিংসতা এবং আগুন সন্ত্রাস চালানো হচ্ছে, তা কোনোভাবেই একটি সভ্য ও গণতান্ত্রিক সমাজে কাম্য হতে পারে না। মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করে, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস এবং সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে কখনোই দেশের মঙ্গল বয়ে আনা সম্ভব নয়। দেশে অস্থিতিশীলতা ও আগুন সন্ত্রাসের মতো বর্বরতা চলে, তখন আমাদের শিক্ষাব্যবস্থা, অর্থনীতি এবং আগামীর সম্ভাবনা হুমকির মুখে পড়ে। যারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে এবং দেশের অগ্রযাত্রাকে স্তব্ধ করতে চাইছে, তাদের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজস্ব আইন মেনে ভর্তি পরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়

নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে পবিপ্রবিতে সমাবেশ

আপডেট সময় ১০:০০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬