সূত্র: লালপুর থানার মামলা নং-১৫, তারিখ: ১৩/১১/২০২৬ খ্রিঃ, ধারা- ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইন (সংশোধনী/২০২৬) এর ৬(২)(আ)/৮/৯(৩)/১০/১১/১২/১৩, জিআর নং-৩৩৪/২০২৬ (লালপুর)। ইং ১৬/১১/২০২৬ খ্রিঃ ও ১৭/১১/২০২৬ তারিখে লালপুর থানা পুলিশের অভিযানে লালপুর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গ্রেপ্তারকৃত আসামিগণ—
১। মোঃ আজম আলী (৫৮),
পিতা- মৃত নজির উদ্দিন মন্ডল, মাতা- মৃত রিজিয়া বেগম,
সাং- চক বাদকয়া, থানা- লালপুর, জেলা- নাটোর।
বিলমাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি।
তাঁকে ইং ১৬/১১/২০২৬ খ্রিঃ সন্ধ্যা ০৭.০০ ঘটিকার সময় বিলমাড়িয়া বাজার হইতে গ্রেপ্তার করা হয়।
২। মোঃ শফিকুল ইসলাম (৪৮),
পিতা- মৃত হুজুর আলী শেখ, মাতা- মৃত আম্বিয়া বেগম,
সাং- রাকসা (জামতলা মোড়), থানা- লালপুর, জেলা- নাটোর।
দুয়ারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৬নং ওয়ার্ড সহসভাপতি।
তাঁকে ইং ১৭/১১/২০২৬ খ্রিঃ রাত্রি ০২.৩০ ঘটিকার সময় আসামির নিজ বসতবাড়ি হইতে গ্রেপ্তার করা হয়।
৩। মোঃ ওসমান গণি (৪৮),
পিতা- মৃত আব্দুল কাদের খাঁন, মাতা- মোছাঃ মেহের বানু,
সাং- টিটিয়া, থানা- লালপুর, জেলা- নাটোর।
দুয়ারিয়া ইউনিয়ন কৃষক লীগের সাবেক সভাপতি।
তাঁকে ইং ১৭/১১/২০২৬ খ্রিঃ রাত্রি ০৩.০০ ঘটিকার সময় আসামির নিজ বসতবাড়ি হইতে গ্রেপ্তার করা হয়।
৪। মোঃ নাজমুল হোসেন (৩৯),
পিতা- মৃত হেলাল উদ্দিন প্রামানিক, মাতা- মোছাঃ নাজমা বেগম,
সাং- টিটিয়া (আবেদ মোড়), থানা- লালপুর, জেলা- নাটোর।
দুয়ারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক।
তাঁকে ইং ১৭/১১/২০২৬ খ্রিঃ রাত্রি ০৪.০০ ঘটিকার সময় আসামির নিজ বসতবাড়ি হইতে গ্রেপ্তার করা হয়।
৫। মোঃ ফিরোজ আহম্মেদ (৪০),
পিতা- মৃত আব্দুল গণি মন্ডল, মাতা- মোছাঃ ফিরোজা খাতুন,
সাং- মাঝগ্রাম, থানা- লালপুর, জেলা- নাটোর।
আওয়ামী লীগের সক্রিয় সদস্য।
তাঁকে ইং ১৭/১১/২০২৬ খ্রিঃ রাত্রি ০৩.৩০ ঘটিকার সময় আসামির নিজ বসতবাড়ি হইতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের ১৭/১১/২০২৬ খ্রিঃ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মো. শিহাব উদ্দিন টোকন-লালপুর (নাটোর) প্রতিনিধি 
























