ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ স্থগিত কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও আটকানো যায়নি অবৈধ সিগারেটের চালান! হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি উপকূলীয় উন্নয়নে স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে: চিফ হুইপ গোয়াইনঘাটে ব্যাংক লোন ও প্রবাসগমনের প্রলোভনে লাখ লাখ টাকা আত্মসাৎ: জামায়াত নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা মালয়েশিয়ার শ্রমবাজারে আগে সুযোগ চান বঞ্চিত কর্মীরা এয়ারপোর্ট কাস্টমসের ডিসি সাইফুর-এসি নাজমুলের যোগসাজশের নানা তথ্য, ব্যবস্থা নিচ্ছেন না কমিশনার রইচ উদ্দিন! বিভাগ না পেয়ে হতাশ কুমিল্লার এমপি মনিরুল হক চৌধুরী

হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের

বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে আগুন ধরে যাওয়ার পর ২০ লাখের বেশি ব্যারেল তেল বহনকারী একটি সুপারট্যাঙ্কার ডুবে গেছে। রোববার ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ওই সুপারট্যাঙ্কারডুবির তথ্য জানিয়েছে বলে এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে।

আইআরজিসি বলেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক করিডোর দিয়ে যাওয়ার সময় যে দুটি জাহাজ মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়, এটি ছিল তার একটি। তবে কোনো নিরপেক্ষ সূত্র থেকে সুপারট্যাঙ্কারডুবির তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

গত ফেব্রুয়ারির শেষ দিক থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তেহরান এই কৌশলগত জলপথ দিয়ে জাহাজ চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করে আসছে এবং জোর দিয়ে বলেছে, জাহাজগুলোকে কেবল ইসলামিক প্রজাতন্ত্রের অনুমোদিত রুটই ব্যবহার করতে হবে।

অনুমতি ছাড়া এই রুট দিয়ে চলাচলকারী জাহাজকে প্রায়ই লক্ষ্যবস্তু করে আসছে তেহরান। এর জবাবে ইরানি বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ করেছে এবং ট্যাঙ্কারগুলোকে নিরাপদে প্রণালি পার হতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র।

মার্কিন সামরিক বাহিনী বলেছে, তারা এই জলপথের মূল রুটগুলো থেকে সব মাইন পরিষ্কার করে ফেলেছে।

রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, গত কয়েক ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলে অননুমোদিত রুট দিয়ে চলাচলকারী দুটি তেল ট্যাঙ্কার নৌমাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। এতে বিশাল বিস্ফোরণ ঘটে এবং ট্যাঙ্কার দুটিতে আগুন ধরে যায়।

বিবৃতিতে বলা হয়েছে, এর মধ্যে একটি জাহাজ—যা ২০ লাখেরও বেশি ব্যারেল অপরিশোধিত তেল বহনকারী একটি সুপারট্যাঙ্কার—পারস্য উপসাগরের দক্ষিণাঞ্চলীয় জলসীমায় ডুবে গেছে।

তবে ট্যাঙ্কারগুলোর নাম বা সেগুলো কোন দেশের, সে বিষয়ে বিবৃতিতে কিছু জানায়নি আইআরজিসি।

গত কয়েক সপ্তাহে তেহরান একাধিকবার প্রণালিতে জাহাজে অগ্নিকাণ্ড এবং মাইন বিস্ফোরণের দাবি করেছে।

ওই অঞ্চলে মার্কিন সামরিক অভিযান পরিচালনাকারী সেন্ট্রাল কমান্ড জলপথ পারাপারকারী জাহাজগুলোকে সহায়তা করছে। গত মাসে সেন্ট্রাল কমান্ড বলেছিল, তারা গ্রীষ্মকাল থেকে হরমুজ প্রণালি দিয়ে উপসাগরীয় দেশগুলোকে ১৫০ কোটি ব্যারেল তেল রপ্তানি করতে সহায়তা করেছে।

ব্রিটিশ মেরিটাইম মনিটর বলেছে, উপসাগরে একটি ট্যাঙ্কারে হামলার বিষয়ে ভারতীয় শিপিং কর্তৃপক্ষের একটি প্রতিবেদন সম্পর্কে তারা অবগত রয়েছে। তবে ইরানের গার্ড বাহিনী যে ঘটনার কথা জানিয়েছে, এটি সেই একই ঘটনা কি না, তা এখনো স্পষ্ট নয়।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন্স কেন্দ্র বলেছে, ক্ষয়ক্ষতি ও পরিবেশগত প্রভাব কেমন হতে পারে, তা এখনো জানা যায়নি। তবে জাহাজের নাবিকেরা নিরাপদে রয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০৩১ ওয়ানডে বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত

হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাঙ্কারডুবির দাবি ইরানের

আপডেট সময় ০৯:২৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬