কাস্টমস হাউসে দাখিলকৃত একটি আমদানিকৃত পণ্যের চালানের আড়ালে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট পাচারের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। ঢাকার ‘ক্রোকারিজ ওয়ান্ড’ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান এই জালিয়াতির সঙ্গে জড়িত। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো—এই অবৈধ আমদানির বিষয়টি কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তা আগে থেকেই জানতেন। এমনকি সুনির্দিষ্ট তথ্য দিয়ে কর্মকর্তার হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো ‘মোটা অঙ্কের’ টাকা লেনদেনের মাধ্যমে পণ্য চালানটি খালাস করে দেওয়ার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট সহকারী কমিশনার মো. আরিফুল ইসলামের বিরুদ্ধে।
অনুসন্ধানে জানা যায়, গত ০৪ নভেম্বর ২০২৬ তারিখে সি-১৩২১৮১৭, তারিখ: ০৪/১১/২০২৬ ইং নম্বর বিল অব এন্ট্রির মাধ্যমে কাস্টমস হাউসে একটি পণ্যের চালান সাবমিট করা হয়। কাগজপত্রে চালানটিতে ৭১৫ কার্টন পার্টস ও ইন্ডাকশন কুকার ও পাওয়ার কর্ড ঘোষণা করা হলেও এই বৈধ পণ্যের আড়ালে সুকৌশলে নিয়ে আসা হয় আরও ভেতরে ৫০৩ কার্টন অবৈধ সিগারেট। এই সময়ে চট্টগ্রাম কাস্টমস হাউসে ১-২ আইটেম ঘোষণা দিয়ে কসমেটিকস ও অবৈধ পণ্য আটক হচ্ছে, কিন্তু সহকারী কমিশনার আরিফুল ইসলামের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও অবৈধ পণ্য সিগারেট আটকানো গেল না। কারণ, মোটা অঙ্কের টাকার বিনিময়ে তিনি পণ্য চালান ১০০% কায়িক পরীক্ষা না করে ছাড় করার জন্য নথিতে স্বাক্ষর প্রদান করেন।
সূত্র জানায়, এই অবৈধ সিগারেট আমদানির তথ্য কাস্টমস হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তা অতিরিক্ত কমিশনার এবং সহকারী কমিশনার আরিফুল ইসলাম আগে থেকেই অবগত ছিলেন। ০৪ নভেম্বর চালানটি কাস্টমস সিস্টেমে সাবমিট করার পরপরই সহকারী কমিশনার আরিফুল ইসলামের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে তথ্যপ্রমাণসহ একটি সতর্কবার্তা (মেসেজ) পাঠানো হয়েছিল। মেসেজে উল্লেখ করা হয়, সি-১৩২১৮১৭, তারিখ: ০৪/১১/২০২৬ ইং, সিগারেট অবৈধ পণ্য আছে। নিয়মানুযায়ী, এমন সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর পণ্য চালানটি ‘ইনস্পেকশন ট্র্যাক্ট’ বা কায়িক পরীক্ষার মাধ্যমে তাৎক্ষণিক লক বা আটক করার কথা। কিন্তু কাস্টমসের এই কর্মকর্তা রহস্যজনক কারণে কোনো পদক্ষেপ নেননি। এই সহকারী কমিশনার পিসিটি ও সিসিটি ইয়ার্ডের দায়িত্বে। কোনো অবৈধ পণ্য চালান ১০০% কায়িক পরীক্ষা না করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে পণ্য চালান খালাস দিচ্ছেন। কারণ, অবৈধ পণ্য চালানের তথ্য আগেই জানেন, তাই ১০০% কায়িক পরীক্ষার প্রয়োজন মনে করেন না।
অভিযোগ রয়েছে, পণ্যটি আটক না করার পেছনে পর্দার আড়ালে বড় অঙ্কের আর্থিক লেনদেন হয়েছে। সহকারী কমিশনার আরিফুল ইসলাম মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে জালিয়াতির এই চালানটি বিনা বাধায় খালাস পাওয়ার সুযোগ করে দেন। এর ফলে সরকার কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।
এ বিষয়ে জানতে কাস্টমস হাউসের সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের মাঝে এই ঘটনা নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়ার পরও কেন চালানটি আটক করা হলো না, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্তের দাবি উঠেছে।
বিশেষ প্রতিনিধি 






















