ঢাকা ১২:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

নেতানিয়াহুর ঐক্য সরকার গঠনের আহ্বান ‘ধাপ্পাবাজি’, বললেন আইজেনকোট

ইসরায়েলের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ঐক্য সরকার গঠনের আহ্বানকে ধাপ্পাবাজি হিসেবে অভিহিত করেছেন বিরোধী জোটের নেতা গাদি আইজেনকোট। তিনি বলেছেন, নেতানিয়াহুর এই ধাপ্পাবাজির কৌশল কাজে দেবে না।

রোববার (১৫ নভেম্বর) এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেছেন, “এটি (ঐক্য সরকার গঠনের আহ্বান) হলো সর্বশেষ ধাপ্পাবাজি। নেতানিয়াহু আলোচনার কথা বলেন, যখন ইতিমধ্যে এসব আলোচনার সূচি ঠিক হয়ে গেছে। তিনি দাবি করেন, তিনি ঐক্য চান। কিন্তু পার্লামেন্টের অনুষ্ঠানকে তিনি ঘৃণামূলক বক্তব্য দিয়ে কলঙ্কিত করেছেন। এসব কৌশল আমার ওপর কাজ করবে না।”

আইজেনকোট এমন বক্তব্য দেওয়ার আগে নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেন, গত বৃহস্পতিবার তিনি আইজেনকোটের সঙ্গে বৈঠক করেন। এ বৈঠকের মাধ্যমে একটি ঐক্য সরকার গঠন যে প্রয়োজনীয়, তা আরও জোরালো হয়েছে।

গত ২৭ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ২৬তম নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নেতানিয়াহুর উগ্র ডানপন্থী জোটের আসনসংখ্যা কমে যায়। অপরদিকে, গাদি আইজেনকোটের জোট ও আরব দলগুলোর জোট মিলে ১২০টি আসনের মধ্যে ৬৭টি আসন পায়।

গাদি আইজেনকোট চাইলে আরবদের সঙ্গে জোট করে এখনই সরকার গঠন করতে পারবেন। সর্বশেষ নির্বাচনের পর আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। সরকার গঠনের জন্য আইজেনকোট সব মিলিয়ে দেড় মাস সময় পাবেন। এরপরও যদি তিনি ব্যর্থ হন, তাহলে সরকার গঠনের সুযোগ পাবেন নেতানিয়াহু।

তবে আরব দলগুলো বলছে, নেতানিয়াহু ও তাঁর উগ্রপন্থী মন্ত্রী ইতামার বেন গিভিরকে ক্ষমতা থেকে সরাতে তারা আইজেনকোটের জোটকে সমর্থন দেবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহুর ঐক্য সরকার গঠনের আহ্বান ‘ধাপ্পাবাজি’, বললেন আইজেনকোট

নেতানিয়াহুর ঐক্য সরকার গঠনের আহ্বান ‘ধাপ্পাবাজি’, বললেন আইজেনকোট

আপডেট সময় ১২:০৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬