ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘নন-পলাতক আ. লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল আইনজীবী কর্ণফুলীতে আটক জামায়াত-শিবিরের গালির ভয়ে মানুষ মুখ খোলে না: রাশেদ খাঁন পাঁচ দিন ধরে দেওয়ানগঞ্জ সীমান্তে শূন্যরেখায় এক নারী, পুশইনের চেষ্টা . ইউক্রেন নয়, শি-পুতিনের সঙ্গে ইরান নিয়ে আলোচনায় বসছেন ট্রাম্প আজিমপুর আবাসন প্রকল্পে ২০০ কোটি টাকা লোপাটের অভিযোগ: নেপথ্যে প্রকৌশলী ইলিয়াসের সিন্ডিকেট মুরাদনগরে ৩৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৬৬ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ আকিজ ফুড অ্যান্ড বেভারেজে পণ্য খালাসে বাধা, ২০ কোটি টাকার ক্ষতি: নেপথ্যে স্থানীয় প্রভাবশালীরা এ দেশের মানুষ আর কোনো অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করবে না: আনিসুর রহমান আনিস চন্দ্রগঞ্জে দুই মার্কেটের পৃথক পরিচয়, একসঙ্গে নির্বাচন নিয়ে প্রশ্ন

পাঁচ দিন ধরে দেওয়ানগঞ্জ সীমান্তে শূন্যরেখায় এক নারী, পুশইনের চেষ্টা

জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে পুশইনের চেষ্টার শিকার হয়ে পাঁচ দিন ধরে শূন্যরেখায় অবস্থান করছেন এক নারী। খোলা আকাশের নিচে তীব্র রোদ ও রাতের ঘন কুয়াশা উপেক্ষা করে সীমান্তের শূন্যরেখায় দিন কাটছে তাঁর। স্থানীয়দের দেওয়া সামান্য বিস্কুট ও পানি খেয়ে কোনোভাবে বেঁচে আছেন তিনি।

শনিবার (১৪ নভেম্বর) দুপুর ১টা পর্যন্ত ওই নারীকে শূন্যরেখায় অবস্থান করতে দেখা যায়। মানবিক দিক বিবেচনায় দ্রুত বিষয়টির সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সীমান্তবর্তী এলাকার লোকজন জানান, গত মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরেরচর বিওপির আওতাধীন ১০৭৬/১ নম্বর সীমান্ত পিলার এলাকায় ওই নারীকে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আনুমানিক ৩০ বছর বয়সী ওই নারী শূন্যরেখা পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাঁকে বাধা দেন।

জিজ্ঞাসাবাদে ওই নারী নিজের নাম, ঠিকানা কিংবা পরিচয় সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি। এ সময় তিনি একেক সময় একেক কথাবার্তা বলেন। পরে তাঁকে শূন্যরেখার ওপারে ফেরত পাঠানো হয়।

এ বিষয়ে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, গত মঙ্গলবার সীমান্তে ওই নারীকে পুশইনের চেষ্টা করা হলেও বিজিবির কঠোর পাহারার কারণে তা সফল হয়নি। বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত বিজিবি তৎপর রয়েছে বলেও জানান তিনি।

পাঁচ দিন ধরে সীমান্তের শূন্যরেখায় ওই নারীর অবস্থান নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত তাঁর পরিচয় শনাক্ত করে মানবিক ও আইনগত দিক বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘নন-পলাতক আ. লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল আইনজীবী কর্ণফুলীতে আটক

পাঁচ দিন ধরে দেওয়ানগঞ্জ সীমান্তে শূন্যরেখায় এক নারী, পুশইনের চেষ্টা

আপডেট সময় ০১:৩৫:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬