সড়ক নিরাপত্তা ও মাদক প্রতিরোধে বরগুনা জেলা পুলিশের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ নভেম্বর ২০২৬ (বৃহস্পতিবার) যানবাহন, যাত্রী, চালক ও হেলপারদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমাজে মাদকের বিস্তার প্রতিরোধে এ বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলার পুলিশ সুপার কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন মেনে চলা, চালক ও হেলপারদের সচেতনতা বৃদ্ধি এবং যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পরিবহন খাতকে মাদকমুক্ত রাখতে এবং মাদকের ভয়াবহ বিস্তার রোধে পরিবহন মালিক, শ্রমিক ও সাধারণ জনগণকে পুলিশের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মাওলানা মো. আবদুল মোতালেব-স্টাফ রিপোর্টার 





















