ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সীমান্তে নয়, কেন্দ্রে হোক—রংপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাস নিয়ে বিতর্ক সড়কের পাশে চাঁদাবাজির অভিযোগ, সরকারি ইজারা নেওয়ার পরও রায়েরবাগ বাজারে বন্ধ কালেকশন প্রাথমিকের ৯৪ লটের বই ছাপায় বাড়তি ব্যয় ২৩ কোটি টাকা ঢাকা ডিসি অফিসের এল এ শাখায় অচলাবস্থা: আটকে আছে শত শত কোটি টাকার ক্ষতিপূরণের চেক রামগঞ্জে সৎ ভাইয়ের দখলে ব্যবসায়ী সিরাজুলের ডুপ্লেক্স বাড়ি, প্রাণনাশের হুমকিতে পরিবার জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের লক্ষ্যবস্তু করছে ফ্যাসিস্ট শক্তি: নাহিদ ইসলাম তথ্য কমিশনের ১০০ দিনের পরিকল্পনা, বিশ্ববিদ্যালয়ে হবে আরটিআই মেলা ছাউনিহীন ফুলবাড়ী রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম, রোদ-বৃষ্টিতে যাত্রীদের দুর্ভোগ মামলার আসামি হওয়া সত্ত্বেও শ্রীপদ দেবের পদোন্নতি: তীব্র ক্ষোভ কাব্য মারানকে বিয়ে করলেন অনিরুদ্ধ, সানরাইজার্সের সহ-মালিক এখন তাঁর স্ত্রী

প্রাথমিকের ৯৪ লটের বই ছাপায় বাড়তি ব্যয় ২৩ কোটি টাকা

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০১:৪১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৫১১ বার পড়া হয়েছে

২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠ্যপুস্তক মুদ্রণে ব্যয় বাড়ছে ২৩ কোটি ৬৭ লাখ টাকা। ৯৪টি লটের ৩ কোটি ৬২ লাখ ৯০ হাজার ৭৯২ কপি পাঠ্যপুস্তকের বর্ধিত ফর্মা মুদ্রণের কারণে এ অতিরিক্ত ব্যয় হচ্ছে। এতে বই মুদ্রণের চুক্তিমূল্য প্রায় ১২ দশমিক ৬৫ শতাংশ বেড়ে দাঁড়াচ্ছে ২১০ কোটি ৭৮ লাখ টাকায়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে।

বৈঠক সূত্রে জানা যায়, ২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠ্যপুস্তক মুদ্রণের জন্য মোট ৯৮টি লট করা হয়। এর মধ্যে ৯৪টি লটের মুদ্রিত পাঠ্যপুস্তকের বর্ধিত ফর্মার জন্য ভেরিয়েশন প্রস্তাব করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রস্তাব অনুযায়ী, এসব বই মুদ্রণের মূল চুক্তিমূল্য ছিল ১৮৭ কোটি ১০ লাখ ৯১ হাজার ৭৬৪ টাকা। এর সঙ্গে অতিরিক্ত ২৩ কোটি ৬৭ লাখ ৬৮ হাজার ৪৬৪ টাকা যুক্ত হচ্ছে। ফলে সংশোধিত চুক্তিমূল্য দাঁড়াচ্ছে ২১০ কোটি ৭৮ লাখ ৬০ হাজার ২২৮ টাকা।

মন্ত্রণালয়ের প্রস্তাবে ৯৪টি লটের আওতায় মোট ৩ কোটি ৬২ লাখ ৯০ হাজার ৭৯২ কপি পাঠ্যপুস্তকের বর্ধিত ফর্মা মুদ্রণের কথা বলা হয়েছে। এ কাজের জন্য বিভিন্ন মুদ্রণ প্রতিষ্ঠানকে সুপারিশকৃত দরদাতা হিসেবে বিবেচনা করা হয়েছে।

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবটি পর্যালোচনা শেষে অনুমোদনের জন্য সুপারিশ করা হয়।

চুক্তিমূল্যের তুলনায় নতুন করে যুক্ত হওয়া ২৩ কোটি ৬৭ লাখ ৬৮ হাজার ৪৬৪ টাকা মূল চুক্তির প্রায় ১২ দশমিক ৬৫ শতাংশ। ফলে বর্ধিত ফর্মা মুদ্রণের কারণে চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠ্যপুস্তক মুদ্রণে সরকারের ব্যয় উল্লেখযোগ্য পরিমাণে বাড়ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সীমান্তে নয়, কেন্দ্রে হোক—রংপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাস নিয়ে বিতর্ক

প্রাথমিকের ৯৪ লটের বই ছাপায় বাড়তি ব্যয় ২৩ কোটি টাকা

আপডেট সময় ০১:৪১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬