ঢাকা ১২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ ফেনীর লালপোল বেদে পল্লীতে অভিযান, মাদক ও নগদ টাকাসহ গ্রেপ্তার ১৪ সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্য গ্রেপ্তার বিশেষ ক্ষমতা আইনের মামলায় তালতলীতে দুই নেতা গ্রেপ্তার মালিকানা বদলে ডিএনসিসির ৬০ কোটি টাকার কাজ বাগিয়ে নিলেন আ.লীগ নেতা ফরিদ ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম শুরু প্রতিমন্ত্রী শাহে আলম ৫ শতাংশ ভুল করেছেন: ইশরাক সরকারকে পঙ্গু করতে ভেতর থেকে জাল বুনছেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা উপসহকারী প্রকৌশলী খাইরুলের ভিডিও ভাইরাল

সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ১১:৫৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৫০৪ বার পড়া হয়েছে

দীর্ঘ পথচলা, নিরলস প্রচেষ্টা ও সাংগঠনিক পরিশ্রমের পর সরকারি নিবন্ধন লাভ করেছে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ। সাংবাদিক সহায়তা ও কল্যাণ ফাউন্ডেশনের অঙ্গসংগঠন হিসেবে পরিচালিত সংগঠনটির এই নিবন্ধনপ্রাপ্তিকে সাংগঠনিক অগ্রযাত্রার এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সাংবাদিক সমাজ।

সাংবাদিকদের নিরাপত্তা, অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে সংগঠনটি। সরকারি নিবন্ধন লাভের মধ্য দিয়ে এর কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও প্রাতিষ্ঠানিকভাবে পরিচালনার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে মনে করছেন সংগঠনের নেতারা।

যার নিবন্ধন নম্বর: এস-১৫৫১২/২০২৬।

সাংবাদিক নির্যাতন, হয়রানি, হামলা-মামলা এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করাই সংগঠনটির অন্যতম প্রধান লক্ষ্য। পাশাপাশি নির্যাতনের শিকার সাংবাদিকদের পাশে দাঁড়ানো, প্রয়োজনে আইনি সহায়তা প্রদান এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি।

সাংবাদিকরা জানান, সরকারি নিবন্ধন লাভের ফলে সংগঠনটির দায়িত্ব ও কার্যক্রম আরও বিস্তৃত করার সুযোগ তৈরি হয়েছে। ভবিষ্যতে দেশব্যাপী সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় আরও জোরালো ভূমিকা রাখতে চায় সংগঠনটি।

সংগঠনটির পরিচালক (আইন ও মানবাধিকার) মোহাম্মদ আলী আবির বলেন, “এটি আমাদের প্রাণের সংগঠন। দীর্ঘদিনের পথচলা, ত্যাগ ও পরিশ্রমের পর আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। সংগঠনের চেয়ারম্যান মোঃ খায়রুল আলম রফিকের অক্লান্ত পরিশ্রম, আন্তরিক প্রচেষ্টা ও নেতৃত্বে আজ আমরা এই সফলতা অর্জন করতে পেরেছি। এ অর্জন আমাদের সবাইকে নতুনভাবে অনুপ্রাণিত করবে।”

সংগঠনের চেয়ারম্যান মোঃ খায়রুল আলম রফিক বলেন, “সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় এটি আমাদের প্রাণের সংগঠন। সরকারি নিবন্ধন লাভের মাধ্যমে সংগঠনটি আরও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। এই অর্জন আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে এবং নির্যাতিত সাংবাদিকদের পাশে দাঁড়াতে আমরা আরও দৃঢ়ভাবে কাজ করে যাব।”

এছাড়াও সংগঠনের পথচলা শুরু থেকে যারা ছিলেন, তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।

সংগঠনটির স্লোগান: ‘সাংবাদিকের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় আমরা ঐক্যবদ্ধ।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ

সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ

আপডেট সময় ১১:৫৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬