ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিরিয়ানির দোকানে ঢুকে ম্যানেজারকে হুমকি, ‘ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন’ ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানো ও জেলে ঢুকিয়ে দেওয়ার হুমকি ভূমি অফিসের নায়েবের আলী আজম মুকুলকে উদ্দেশ করে যুবদল নেতার ফেসবুক পোস্ট তানোরে ২৮০ বস্তা সার মজুদ, জরিমানা নিয়ে প্রশ্ন এক শহিদুলেই প্রশ্নবিদ্ধ শিক্ষা প্রকৌশলের সুনাম, ১১০ কোটি টাকার কাজে অনিয়মের ছড়াছড়ি ছয় ইটভাটাকে ৩০ লাখ টাকা জরিমানা, ভাঙা হলো চিমনি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রোল বোমার চিহ্ন মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী লালপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সহিংসতা বন্ধে সরকার ব্যর্থ, অভিযোগ সাদিক কায়েমের খিলগাঁওয়ে মিনি কোল্ড স্টোরেজ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

হঠাৎ ভোক্তা অধিকারের অভিযান, মানিকগঞ্জে চার প্রতিষ্ঠানকে জরিমানা

মানিকগঞ্জের হরিরামপুর ও সদর উপজেলার চারটি প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনসহ নানা অভিযোগে মোট ৩৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১১ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহযোগিতা করেন ব্যাটালিয়ন আনসার সদস্যরা।

অভিযানে মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া বাজারের ড্রিম গার্ল রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা এবং মেঘলাল মিষ্টান্ন ভান্ডারকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, হরিরামপুর উপজেলার বলড়া এলাকার মিন্টু বেকারিকে ১৫ হাজার টাকা এবং গৌতম বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

মানিকগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, ভোক্তা অধিকার আইনে চার প্রতিষ্ঠানকে মোট ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদের সতর্ক করা হয়েছে। তারা যদি পরিবর্তন না হয়, তাহলে ভবিষ্যতে আইন অনুযায়ী আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিরিয়ানির দোকানে ঢুকে ম্যানেজারকে হুমকি, ‘ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন’

হঠাৎ ভোক্তা অধিকারের অভিযান, মানিকগঞ্জে চার প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট সময় ০৫:২৪:২০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬