ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি নেতা মিঠুর বিরুদ্ধে বালু উত্তোলনের অভিযোগ,প্রমাণ হলে রাজনীতি ছাড়ার চ্যালেঞ্জ ট্রাম্পের ২৫০ ফুট উচ্চতার স্মৃতিস্তম্ভ নির্মাণ বন্ধে কেনেডি পরিবারের মামলা আসিফের বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলন কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল নারায়ণগঞ্জের ছয় টেক্সটাইল প্রতিষ্ঠানে ২৬৯ কোটি টাকার রাজস্ব ফাঁকি ই-রিকশা বিধিমালা সংশোধনে ৯ দফা দাবি সংগ্রাম পরিষদের নিষিদ্ধ সংগঠনের নেতাকে ছাড়াতে থানায় তদবির, ছাত্রদল নেতা বহিষ্কার হেগসেথের অভিশংসন প্রস্তাব আটকে দিলেন রিপাবলিকানরা কুমিল্লায় ১৯ বছর পর ডাকাতি মামলার রায়, ৮ জনের কারাদণ্ড বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, কমতে পারে রাতের তাপমাত্রা ২০২৭-২০২৯ সালে ১১ লাখ ৪০ হাজার অভিবাসীকে পিআর দেবে কানাডা

আসিফের বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলন কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল

অনুসন্ধানের শুরুতেই সাবেক উপদেষ্টা ও এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সংবাদ সম্মেলন কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। দুদককে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিচারপতি মো. বশির উল্লাহ ও বিচারপতি মো. হামিদুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে, গত ২৮ সেপ্টেম্বর দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা ও মানহানিকর বক্তব্য প্রচার থেকে বিরত থাকার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন আসিফ মাহমুদ।

পরে ২৯ সেপ্টেম্বর বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি এস কে তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছিলেন। পরে ৪ নভেম্বর বিচারপতি মো. বশির উল্লাহ ও বিচারপতি হামিদুর রহমানের হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি নেতা মিঠুর বিরুদ্ধে বালু উত্তোলনের অভিযোগ,প্রমাণ হলে রাজনীতি ছাড়ার চ্যালেঞ্জ

আসিফের বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলন কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল

আপডেট সময় ১২:২৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬