ঢাকা ১২:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-রিকশা বিধিমালা সংশোধনে ৯ দফা দাবি সংগ্রাম পরিষদের নিষিদ্ধ সংগঠনের নেতাকে ছাড়াতে থানায় তদবির, ছাত্রদল নেতা বহিষ্কার হেগসেথের অভিশংসন প্রস্তাব আটকে দিলেন রিপাবলিকানরা কুমিল্লায় ১৯ বছর পর ডাকাতি মামলার রায়, ৮ জনের কারাদণ্ড বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, কমতে পারে রাতের তাপমাত্রা ২০২৭-২০২৯ সালে ১১ লাখ ৪০ হাজার অভিবাসীকে পিআর দেবে কানাডা নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদ দুর্নীতিবাজ ঠিকাদারের সঙ্গে গোপন বৈঠক: একে একে দল ভারী করছেন স্বাস্থ্যমন্ত্রী ঢাকা কাস্টমসের প্রটোকল অফিসার ফারুকের বিরুদ্ধে দুর্নীতি ও চোরাচালানে সহযোগিতার অভিযোগ বেনজীরকে দেশে ফেরানোর প্রক্রিয়া দীর্ঘ ও জটিল: স্বরাষ্ট্রমন্ত্রী

২০২৭-২০২৯ সালে ১১ লাখ ৪০ হাজার অভিবাসীকে পিআর দেবে কানাডা

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা (ইমিগ্রেশন লেভেলস প্ল্যান ২০২৭-২০২৯) প্রকাশ করেছে ফেডারেল সরকার। গত ৫ নভেম্বর প্রকাশিত এই পরিকল্পনায় আগামী তিন বছরে মোট ১১ লাখ ৪০ হাজার নতুন স্থায়ী বাসিন্দা গ্রহণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সাল থেকে ২০২৯ সাল পর্যন্ত প্রতি বছর ৩ লাখ ৮০ হাজার করে নতুন স্থায়ী বাসিন্দা গ্রহণ করা হবে। অর্থাৎ প্রতিবছর পিআর গ্রহণের লক্ষ্যমাত্রা একই রাখা হয়েছে।

ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডার (আইআরসিসি) পরিকল্পনায় অর্থনৈতিক অভিবাসনকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। দক্ষ কর্মী, প্রাদেশিক মনোনয়ন কর্মসূচি (পিএনপি) এবং অন্যান্য অর্থনৈতিক অভিবাসন কর্মসূচির মাধ্যমে অধিকাংশ নতুন স্থায়ী বাসিন্দা নেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি পরিবার পুনর্মিলন, শরণার্থী ও মানবিক বিবেচনায় অভিবাসনের সুযোগও অব্যাহত থাকবে।

পরিকল্পনায় ফরাসিভাষী অভিবাসীদের জন্যও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কুইবেকের বাইরে ফরাসিভাষী স্থায়ী বাসিন্দার হার ২০২৭ সালে ৯ দশমিক ৫ শতাংশ, ২০২৮ সালে ১০ দশমিক ৫ শতাংশ এবং ২০২৯ সালে ১২ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

যারা পিআরের সুযোগ পাবেন

অন্যদিকে, আন্তর্জাতিক শিক্ষার্থী ও অস্থায়ী বিদেশি কর্মীদের সংখ্যা নিয়ন্ত্রণের পাশাপাশি কানাডার অর্থনৈতিক চাহিদা অনুযায়ী অভিবাসন ব্যবস্থাকে পরিচালনার উদ্যোগ নিয়েছে দেশটি। নতুন এই পরিকল্পনায় কানাডায় স্থায়ীভাবে বসবাস করতে আগ্রহীদের জন্য দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা এবং ইংরেজি বা ফরাসি ভাষায় দক্ষতার গুরুত্ব আরও স্পষ্ট হয়েছে।

তবে সরকারের ঘোষিত ১১ লাখ ৪০ হাজার পিআর গ্রহণের সংখ্যা একটি লক্ষ্যমাত্রা; এটি কোনো আবেদনকারীর স্থায়ী বসবাসের অনুমোদনের নিশ্চয়তা নয়। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট কর্মসূচির যোগ্যতা যাচাই, সঠিক কাগজপত্র প্রস্তুত এবং প্রয়োজনে কানাডার অনুমোদিত ইমিগ্রেশন পরামর্শকের (আরসিআইসি) সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-রিকশা বিধিমালা সংশোধনে ৯ দফা দাবি সংগ্রাম পরিষদের

২০২৭-২০২৯ সালে ১১ লাখ ৪০ হাজার অভিবাসীকে পিআর দেবে কানাডা

আপডেট সময় ১১:৪৮:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬