ঢাকা ১০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা কাস্টমসের প্রটোকল অফিসার ফারুকের বিরুদ্ধে দুর্নীতি ও চোরাচালানে সহযোগিতার অভিযোগ বেনজীরকে দেশে ফেরানোর প্রক্রিয়া দীর্ঘ ও জটিল: স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলার চরম অবনতিতেও সরকার নির্বিকার: নাহিদ ইসলাম সাক্ষাৎকার চাইতে গেলে সাংবাদিকদের ওপর ক্ষেপলেন ওসি আনিছুর রহমান রামপালে আবাসনের পুকুরের মাছ লুট, ৭ লাখ টাকার ক্ষতির অভিযোগ বাঁকখালীতে ইজারা ছাড়াই বালু উত্তোলন করেন কুস্তিগীর দিদার ১২ বছর পর আমতলী থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করণের প্রশ্নে দাম্পত্যের গল্প ফাঁস করলেন কিয়ারা বাউফলের বিলবিলাস মাধ্যমিক বিদ্যালয়ের বাথরুম ভেঙে জমি দখলের অভিযোগ আত্রাইয়ে পাঁচজনকে গ্রেপ্তার, মাদক সেবনে ১৪ দিনের কারাদণ্ড

আইনশৃঙ্খলার চরম অবনতিতেও সরকার নির্বিকার: নাহিদ ইসলাম

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতিতেও সরকার নির্বিকার বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, সরকারের দুর্বলতার কারণে আবারও ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের বর্বরতার বলি হচ্ছেন এ দেশের সাধারণ মানুষ। খুনের নেশায় উন্মত্ত এই সন্ত্রাসী গোষ্ঠীকে নিয়ন্ত্রণে বর্তমান সরকার সর্বতোভাবে ব্যর্থ হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হাসিব আল ইসলামের ওপর মৌলভীবাজারে চাপাতি দিয়ে গুপ্ত হামলা চালিয়েছে ফ্যাসিস্ট সন্ত্রাসীরা।

তিনি বলেন, ফরিদপুরে বাসে আগুন দিয়ে ভেতরে ঘুমিয়ে থাকা নিরীহ চালককে হত্যা করেছে ফ্যাসিস্টরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে আওয়ামী সন্ত্রাসীদের ছোড়া ককটেলে কয়েকজন গুরুতর আহত হয়েছেন। নিষিদ্ধ গোষ্ঠীটির জঙ্গি কর্মকাণ্ড ঠেকাতে সরকারের কোনো বাহিনীর কার্যকর পদক্ষেপ এখনো দৃশ্যমান হচ্ছে না।

ক্ষমতা গ্রহণের পর থেকেই গণহত্যার বিচার নিয়ে সরকার সর্বোচ্চ উদাসীনতার পরিচয় দিচ্ছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী সন্ত্রাসীদের ও জুলাইয়ের চিহ্নিত খুনিদের একের পর এক জামিন দেওয়া হয়েছে। সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় দেওয়া ভারতের বিরুদ্ধে কূটনৈতিক ব্যবস্থা গ্রহণেও সরকার শুরু থেকেই ব্যর্থ।

নাহিদ বলেন, জুলাইয়ের গণহত্যাকারী এবং শহীদ ওসমান হাদির খুনিদের প্রত্যর্পণে সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। উল্টো ভারতের মাটি ব্যবহার করে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, কোনো সন্ত্রাসী অপশক্তির কাছে বাংলাদেশের মানুষ পরাজিত হবে না। অবিলম্বে সারা দেশের সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা কাস্টমসের প্রটোকল অফিসার ফারুকের বিরুদ্ধে দুর্নীতি ও চোরাচালানে সহযোগিতার অভিযোগ

আইনশৃঙ্খলার চরম অবনতিতেও সরকার নির্বিকার: নাহিদ ইসলাম

আপডেট সময় ০৯:৫৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬