ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

দেশ মাথা উঁচু করে দাঁড়ানোয় প্রধানমন্ত্রী জাতিসংঘে সম্মানিত হয়েছেন

মাথা উঁচু করে দাঁড়িয়েছে বলেই জাতিসংঘে প্রধানমন্ত্রী সম্মানিত হয়েছেন।

শুক্রবার (৩০ সেপ্টেম্বব) দিনাজপুরের বিরল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিরল উপজেলার সব পূজা উদযাপন কমিটির মধ্যে সরকারি অনুদানের অর্থ বিতরণ এবং বিরল উপজেলা সামাজিক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ সম্প্রীতির পথে হাঁটছে, অসাম্প্রদায়িকতার পথে হাঁটছে, মানবতার পথে হাঁটছে বলেই বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে পৃথিবীতে খ্যাতি অর্জন করেছে। দেশের উন্নয়নে যে বড় বড় বাধাগুলো ছিল তার মধ্যে আইনের শাসন অন্যতম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, বিভক্তি আর সংঘাত কখনোই কল্যাণ আনতে পারে না। একটি ধর্মের সঙ্গে আরেকটি ধর্মকে উসকে দিয়ে একটি সংঘাত তৈরি করার পরিস্থিতি এখন আর নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশ উন্নয়নের পথে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী উপজেলার ৯৫টি দুর্গাপূজা মন্ডপের প্রতিটিতে জিআর অনুদানের অর্থ এবং ব্যক্তিগত উপহার সামগ্রী তুলে দেন এবং উপজেলা প্রকৌশলী দপ্তরের আওতায় গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণের সুপারভাইজার ও এলসিএস মহিলা কর্মীদের মধ্যে সঞ্চয়ের অর্থের চেক বিতরণ করেন। সুপারভাইজারদের ১ লাখ ৪২ হাজার ও এলসিএস মহিলা কর্মীদের প্রত্যেককে ১ লাখ ১৮ হাজার টাকা করে মোট ১৩ লাখ ২২ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আফছানা কাওছারের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মো. সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক ও পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক রমাকান্ত রায়, বিরল সরকারি কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শফিউল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি এম এ কুদ্দুস সরকার, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মো. মনসুর আলীসহ বিভিন্ন শ্রেণিপেশার নেতারা। প্রতিমন্ত্রী পরে বোচাগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে বোচাগঞ্জ উপজেলার সব পূজা উদযাপন কমিটির মধ্যে সরকারি অনুদানের অর্থ বিতরণ করেন এবং বিরল উপজেলা সামাজিক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

দেশ মাথা উঁচু করে দাঁড়ানোয় প্রধানমন্ত্রী জাতিসংঘে সম্মানিত হয়েছেন

আপডেট সময় ১২:০৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২