ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেবীদ্বারে মহিবুস সালামের লাগামহীন দুর্নীতি ও লুটপাটি এখন ওপেন সিক্রেট! পুলিশের পোশাকের আড়ালে মানবিক মানুষ, অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসানের প্রশংসায় সাংবাদিক মহল ইংরেজি বিভাগের সংকট সমাধানে ইবি ছাত্রশিবিরের ১১ দফা বিমানবন্দর স্টেশনে যাত্রী হয়রানি, টিকিটের নামে বাড়তি টাকা আদায় উমেদার সিন্ডিকেটের অনুমতি ছাড়া এক চুলও নড়ে না শ্যামপুর সাব-রেজিস্ট্রি অফিস ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ৪ কিলোমিটারের ঝুঁকিপূর্ণ পথই ভরসা, অবরুদ্ধ চাঁদপুরের ঘাসিপুর খালি গায়ে বসে ইয়াবা সেবন, সাবেক ইউপি চেয়ারম্যানের ভিডিও ভাইরাল ১৩ বছরের দাম্পত্যের ইতি, বিচ্ছেদের ঘোষণা পবন কল্যাণের প্রক্সি জালিয়াতি করে চাকরি বাগালেন কক্সবাজার বিএমইটির মাসুম
নেপথ্যে কোটি টাকার অবৈধ সাম্রাজ্য

প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিনের কাছে মুন্সীগঞ্জক যেন ‘মধুর খনি’

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. রুহুল আমিন ওরফে সবুজকে নিয়ে স্থানীয় প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সরকারি কর্মকর্তাদের বদলির নিয়ম থাকলেও রুহুল আমিনের ক্ষেত্রে তা যেন উল্টো। পূর্বে বেশ কয়েকবার দেশের একাধীক স্থানে বললি করা হলেও কখনো ২ থেকে ৩ মাসের এমনকি মাত্র ৪ দিনের মধ্যে মুন্সীগঞ্জেই ফিরেন আসেন রুহুল আমিন। সংশ্লিষ্টরা বলছেন, একই এলাকায় সকরারি কর্মকর্তা বা কর্মচারিদের দীর্ঘদিন কর্মস্থল থাকলে দুর্নীতির ব্যাপ্তি বাড়ে। প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিনের ক্ষেত্রে তাই সত্য হয়েছে। তার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতিসহ বেশ কয়েকটি অভিযোগ দৈনিক আমাদের মাতৃভূমির হাতে এসেছে।

জুলাই গণ-অভ্যুত্থানের পর নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে রুহুল আমিনকে রামপাল ইউনিয়ন পরিষদে বদলি করা হয়; কিন্তু মোটা অংকের আর্থিক লেনদেন এবং জেলা প্রশাসক কার্যালয়ের একটি প্রভাবশালী সিন্ডিকেটের সহায়তায় তিনি পুনরায় নিজের পুরোনো কর্মস্থল পঞ্চসারে ফিরেন। সেখানে ফিরে আসার পর থেকেই তার বিরুদ্ধে পুরোনো কায়দায় ঘুষ, দুর্নীতি ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার গুরুতর অভিযোগ নতুন করে ডালপালা মেলতে শুরু করেছে। এই বদলি প্রক্রিয়া এবং ক্ষমতার অপব্যবহারের নেপথ্যে থাকা কারিশমা নিয়ে স্থানীয় সচেতন মহলে গভীর অসন্তোষ বিরাজ করছে।

সাম্প্রতি রুহুল আমিনকে মুন্সীগঞ্জের পঞ্চসার ইউনিয়ন পরিষদ থেকে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাংগাপাড়া ইউনিয়ন পরিষদে বদলি করা হয়েছিল। কিন্তু মাত্র চার দিনের মাথায় আবারও তাঁকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার তেওটিয়া ইউনিয়ন পরিষদে পদায়ন করা হয়েছে বলে জানা গেছে।

জুলাই অভ্যুত্থানের পরবর্তী প্রশাসনিক রদবদল এবং জেলা প্রশাসকের নাম ভাঙিয়ে গড়ে ওঠা সিন্ডিকেটের দৌরাত্ম্য বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে বিগত স্বৈরাচারী সরকারের দোসর হিসেবে পরিচিত এবং দীর্ঘ ষোলো বছর ধরে বিভিন্ন ইউনিয়নের অর্থ লুটপাটে যুক্ত থাকা কর্মকর্তাদের অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছিল। এর অংশ হিসেবে মুন্সীগঞ্জ সদর, গজারিয়া, টঙ্গীবাড়ি, লৌহজং, সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার বেশ কয়েকজন বিতর্কিত প্রশাসনিক কর্মকর্তাকে বদলি করা হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে জেলা প্রশাসকের কার্যালয়ের অসাধু একটি চক্রের সঙ্গে লাখ লাখ টাকার বিনিময়ে রফা করে রুহুল আমিনসহ কতিপয় কর্মকর্তা বদলির আদেশের তোয়াক্কা না করে পুনরায় পূর্বের স্থানে ফিরে আসেন, যা গোটা প্রশাসনিক স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করেছে।

মুন্সীগঞ্জকে এক প্রকার ‘মধুর খনি’ বা অবৈধ আয়ের প্রধান উৎস হিসেবে ব্যবহার করে আসছেন অভিযুক্ত প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিন। স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, এই জনপদটি বৃহৎ শিল্প ও বাণিজ্যিক অঞ্চল হওয়ার সুবাদে তিনি কলকারখানা, ডাইং ফ্যাক্টরি ও বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স প্রদান এবং নবায়নের নামে উদ্যোক্তাদের জিম্মি করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন। অতিরিক্ত ঘুষের দাবি মেটানো না হলে সাধারণ ফাইল আটকে রাখার মতো হয়রানি ছিল তার নিত্যদিনের রুটিন। অতীতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় এই দুর্নীতি চললেও, বর্তমানে পরিবর্তিত পরিস্থিতিতে ইউনিয়ন পরিষদের প্রশাসকের সঙ্গে গোপন সখ্য গড়ে তুলে তিনি আবারও একচ্ছত্র আধিপত্য বিস্তার করছেন।

অবৈধ আয়ের অন্যতম বড় উৎস হিসেবে মুন্সীগঞ্জের নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবসার সঙ্গেও এই কর্মকর্তার গভীর যোগসাজশের অভিযোগ রয়েছে। স্থানীয় প্রভাবশালী সিন্ডিকেটকে অবৈধ সুবিধা দেওয়ার বিনিময়ে নিয়মিত মোটা অংকের মাসোহারা আদায় করতেন তিনি। শুধু তাই নয়, কোনো ধরনের পরিবেশগত ছাড়পত্র বা বৈধ কাগজপত্র ছাড়াই পরিবেশ বিধ্বংসী নানা শিল্পপ্রতিষ্ঠানকে কলকারখানা পরিচালনার গোপন অনুমতি দিয়ে অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগও দীর্ঘদিনের। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ইউনিয়নবাসীর স্বার্থ জলাঞ্জলি দিয়ে নিজের পকেট ভারী করাই যেন তার মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল।

একজন সাধারণ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তার বেতনে যে জীবনযাত্রার মান থাকার কথা, রুহুল আমিনের ক্ষেত্রে তার চিত্র সম্পূর্ণ বিপরীত। একসময়ে সাধারণ জীবনযাপন করা এই কর্মকর্তার বিরুদ্ধে রাজপ্রাসাদসম বাড়ি ও বেনামি সম্পত্তির পাহাড় গড়ে তোলার তথ্য পাওয়া গেছে। অনুসন্ধানে জানা যায়, মুন্সীগঞ্জ সদর ও বজ্রযোগনী ইউনিয়নের বিভিন্ন মৌজায় তার একাধিক বিলাসবহুল বাড়ি এবং বিশ বিঘারও বেশি কৃষিজমি ও স্থাবর সম্পত্তি রয়েছে। এমনকি রাজধানী ঢাকার অভিজাত এলাকা ও ডিওএইচএস-এর মতো গুরুত্বপূর্ণ স্থানে একাধিক বিলাসবহুল ফ্ল্যাট এবং বাণিজ্যিক স্পেসের মালিক তিনি। দুর্নীতি দমন কমিশনের (দুদক) নজরদারি এড়াতে এসব স্থাবর ও অস্থাবর সম্পত্তির সিংহভাগই তিনি নিজের স্ত্রী, নিকটাত্মীয় ও বিশ্বস্ত সহযোগীদের নামে বেনামে রেজিস্ট্রি করে রেখেছেন।

এর আগে, মুন্সিগঞ্জ সদর উপজেলার ০২ নং পঞ্চসার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. রুহুল আমিনের বিরুদ্ধে প্রায় ১ কোটি ৮৩ লাখ টাকা আত্মসাৎ, দুর্নীতি এবং সাবেক এক কর আদায়কারীকে মারধর ও জিম্মি করে সম্পত্তি লিখে নেওয়ার গুরুতর অভিযোগ উঠে। ইউনিয়নের সাবেক চুক্তিভিত্তিক কর আদায়কারী সাকিব হাসান মিঠু এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশিষ্ট দপ্তরে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মো. রুহুল আমিন ইউনিয়ন পরিষদের হোল্ডিং ট্যাক্স আদায়কারীর কমিশনের প্রায় ৯০ লাখ টাকা, জন্মনিবন্ধনের অতিরিক্ত ৭৬ লাখ টাকা, বিবিধ আয় ৩ লাখ ৫০ হাজার টাকা, ট্রেড লাইসেন্সের ভ্যাটের ১০ লাখ ৭০ হাজার টাকা এবং হোল্ডিং ট্যাক্সের আরও ৫ লাখ টাকাসহ মোট প্রায় ১ কোটি ৮৩ লাখ টাকা আত্মসাৎ করেছেন। এছাড়া ভুয়া ভাউচার তৈরি করেও পরিষদের বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ উঠে।

সাকিব হাসান মিঠু আরও অভিযোগ করেন, এসব দুর্নীতির প্রতিবাদ করায় ২০২৩ সালের ৯ জুলাই তাকে ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে মারধর করা হয়। পরে চেয়ারম্যান গোলাম মোস্তফার সুতার মিলে আটকে রেখে তাকে বেধড়ক মারধর করে মোবাইল ও নগদ ১৭ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ সময় তার ভাড়াকৃত বাসায় হামলা চালিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হেনস্তা করা হয় এবং আলমারি ভেঙে ল্যাপটপ ও এনজিও থেকে লোন নেওয়া নগদ ৫ লাখ ৫০ হাজার টাকা লুট করে নেওয়া হয়। পাশাপাশি জোরপূর্বক বিভিন্ন প্যাডে ও রেজিস্টারে তার স্বাক্ষর রেখে এলাকা ছাড়ার হুমকি দেওয়া হয়।

ঘটনার তিন মাস পর ভুক্তভোগীর পরিবারের ৫ শতাংশ জমি জিম্মি করে জোরপূর্বক পাওয়ার অব অ্যাটর্নি লিখে নেওয়ারও অভিযোগও উঠে ওই কর্মকর্তার বিরুদ্ধে।

সম্পদের এই বিশাল পাহাড় গড়ার বিষয়ে বক্তব্য নেওয়ার উদ্দেশ্যে অভিযুক্ত ইউপি সচিব মো. রুহুল আমিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কথা বলতে অস্বীকৃতি জানিয়ে সংযোগ কেটে দেন। অন্যদিকে, পঞ্চসার ইউনিয়নের বর্তমান প্রশাসকের কাছে এই কর্মকর্তা ও ইউনিয়নের চলমান অনিয়ম সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে যান এবং রুহুল আমিনের অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে কোনো ধরনের তথ্য জানা নেই বলে দাবি করেন।

এদিকে অনুমতি ছাড়াই গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চসার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন রুহুল আমিন। সংবাদ সম্মেলনে তিনি শাহ সিমেন্ট ফ্যাক্টরি, মেট্রোসেম সিমেন্ট ফ্যাক্টরিসহ বিভিন্ন কোম্পানির বিরুদ্ধে রাজস্ব ফাঁকির অভিযোগ করেন।

এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবারই মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা স্বাক্ষরিত নোটিশে পত্র প্রাপ্তির তিন কর্মদিবসের মধ্যে সন্তোষজনক জবাব দিতে বলা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, বিভিন্ন মাধ্যমে জানা গেছে, পঞ্চসার ইউনিয়ন পরিষদের সচিব রুহুল আমিন কতিপয় বিষয়ের ওপর সংবাদ সম্মেলন করেছেন। এতে ‘বিব্রতকর পরিস্থিতির’ উদ্ভব হয়েছে। তবে কী কারণে এবং কী উদ্দেশ্যে তিনি সংবাদ সম্মেলন করেছেন, সে বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় অবহিত নয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেবীদ্বারে মহিবুস সালামের লাগামহীন দুর্নীতি ও লুটপাটি এখন ওপেন সিক্রেট!

নেপথ্যে কোটি টাকার অবৈধ সাম্রাজ্য

প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিনের কাছে মুন্সীগঞ্জক যেন ‘মধুর খনি’

আপডেট সময় ০২:৪২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬