ঢাকা ১২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চসারের স্বাদ ভুলতে পারেন না প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিন: নেপথ্যে কোটি টাকার অবৈধ সম্পদ সৌদির সঙ্গে হজ চুক্তি, ২০২৭ সালে বাংলাদেশ থেকে যাবেন ৮৩ হাজার ৫০০ জন এলজিইডির নির্বাহী প্রকৌশলী নারায়ন চন্দ্রের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে প্রধানমন্ত্রী, বিদায় জানালেন চিফ হুইপ জমি নিয়ে বিরোধে বিধবা নারীকে হুমকি, বাছুরকে কুপিয়ে জখম মালিবাগে ককটেল বিস্ফোরণে দগ্ধ ১৭ বছরের কিশোর কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান নিত্যপণ্য ও গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, জরিমানা ৯ লাখ টাকা ক্ষতিকর রাসায়নিক দিয়ে কলা পাকানো, কুমিল্লায় দুই প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা গোলাপগঞ্জে নিষিদ্ধ আ.লীগ নেতা বাহার উদ্দিন গ্রেপ্তার
সড়ক নির্মাণে পাইলিংয়ের বদলে বাঁশ

এলজিইডির নির্বাহী প্রকৌশলী নারায়ন চন্দ্রের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ

স্থানীয় সরকার অধিদপ্তর (এলজিইডি) খুলনা বিভাগের অধীনে পল্লী অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের সাতক্ষীরা জেলার নির্বাহী প্রকৌশলী নারায়ন চন্দ্র সরকারের অধীনে চলমান কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নির্বাহী প্রকৌশলীর স্বেচ্ছাচারিতায় অতিষ্ঠ খোদ তাঁর কার্যালয়ের কর্মচারীরা। সাতক্ষীরা জেলার সচেতন নাগরিক কমিটি তাঁর দুর্নীতির বিষয়ে সরকারি বিভিন্ন দপ্তরে অভিযোগ করলেও অজ্ঞাত কারণে অদ্যাবধি দৃশ্যমান কোনো পদক্ষেপ পরিলক্ষিত হয়নি।

নারায়ন চন্দ্র সরকারের তত্ত্বাবধানে সাতক্ষীরা সদর ফিংড়ি ইউনিয়নের জোড়দিয়া থেকে শেখপাড়া চলমান এলজিইডির নতুন রাস্তার পার্শ্বে পাইলিংয়ের পরিবর্তে বাঁশের বেড়া দিয়ে কাজ করা হয়েছে। সরেজমিনে অনুসন্ধানকালে এ অভিযোগের সত্যতা পাওয়া যায়। পাইলিংয়ের পরিবর্তে বাঁশ ও কঞ্চির বেড়া দিয়ে কাজ করায় রাস্তাটি যেকোনো সময় ভেঙে যেতে পারে। ডিপিপিতে পাইলিং ঢালাই উল্লেখ থাকলেও সে নিয়ম অনুযায়ী কাজ করেননি নির্বাহী প্রকৌশলী নারায়ন চন্দ্র সরকার ও প্রকল্প পরিচালক মোস্তাফিজুর রহমান।

এ বিষয়ে ইতোপূর্বে আজকের সংবাদ সচিত্র প্রতিবেদন প্রকাশ করার পর তড়িঘড়ি করে রাস্তায় কাজ আপাতত বন্ধ করেছেন সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী নারায়ন চন্দ্র সরকার। বাঁশ ও কঞ্চির বেড়া দিয়ে কাজের বিষয়ে নারায়ন চন্দ্র জানান, আমরা কাজ বন্ধ করেছি এবং একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাজের পরিমাপ করে ঠিকাদারি প্রতিষ্ঠান যদি কোনো অর্থ আমাদের নিকট পান, সেই প্রাপ্ত অর্থ থেকে ১৫ শতাংশ হারে টাকা কর্তন করে বাকি টাকা ফেরত দেওয়া হবে। আর যদি এলজিইডি কোনো অর্থ পায়, তবে তা জমাকৃত সিকিউরিটির টাকা থেকে কর্তন করা হবে। আমরা পুনঃদরপত্র আহ্বান করব, তবে বিষয়টি সময়সাপেক্ষ।

এ বিষয়ে প্রকল্প পরিচালক মোস্তাপিজুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। কাজ চলমান সময়ে তদারকির জন্য কোনো কর্মকর্তা উপস্থিত না থাকার বিষয়ে তিনি কোনো জবাব দেননি। আর কাজ বন্ধ থাকার ফলে সাধারণ জনগণের ভোগান্তির দায়ভার কে নেবে, প্রশ্নের মাঝেই তিনি ফোনকলটি বিচ্ছিন্ন করে দেন। নারায়ন চন্দ্র সরকার দীর্ঘদিন যাবত সাতক্ষীরায় চাকরি করার কারণে নিজস্ব তত্ত্বাবধানে গড়ে তুলেছেন একটি ঠিকাদারি সিন্ডিকেট।

ইতোপূর্বে তিনি উপজেলা প্রকৌশলী হিসেবে সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলায় কর্মরত ছিলেন। আবার পদোন্নতি পেয়ে নির্বাহী প্রকৌশলী হয়েও তিনি এখানে যোগদান করেন। তাঁর বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, কমিশন, দেশের বাইরে টাকা পাচার, অবৈধ সম্পদ অর্জন ও দাপ্তরিক সরকারি ব্যাংক হিসাব ব্যক্তিনামে স্থানান্তরসহ বিভিন্ন অনিয়ম নিয়ে সাতক্ষীরা সচেতন নাগরিক ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক একটি অভিযোগ দায়ের করেন। ডিপিপি না মেনে পাইলিংয়ের পরিবর্তে বাঁশ ব্যবহারের বিষয়ে বেশ কয়েকদিন যাবত খুলনা বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী শেখ মুজাক্কা জাহেরের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তাঁর ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পঞ্চসারের স্বাদ ভুলতে পারেন না প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিন: নেপথ্যে কোটি টাকার অবৈধ সম্পদ

সড়ক নির্মাণে পাইলিংয়ের বদলে বাঁশ

এলজিইডির নির্বাহী প্রকৌশলী নারায়ন চন্দ্রের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ

আপডেট সময় ১১:৫৯:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬