ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়ল সোনার দাম ১৪ গোল করে চ্যাম্পিয়ন্স লিগে তরুণদের শীর্ষে ইয়ামাল ডিসেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো চূড়ান্তের সিদ্ধান্ত ইলিশবোঝাই পিকআপ ডাকাতি: ১৯ মামলার আসামি ডাকাত সর্দার ইদ্রিস গ্রেপ্তার ত্রিশালে অবৈধ ইটভাটার ধোঁয়ায় বিপর্যস্ত পরিবেশ, ক্ষতিগ্রস্ত ফসল বরগুনার আমতলীতে সরকারি কোষাগারের ৫ লাখ টাকা গায়েব করল ইউপি কর্মকর্তা জাকির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী বিগ ব্যাশে অভিষেক হচ্ছে মুস্তাফিজের, তাঁকে নিয়ে উচ্ছ্বসিত মেলবোর্ন রেনেগেডস সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০ যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর নির্বাচিত কেইশা ল্যান্স বোটমস

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর নির্বাচিত কেইশা ল্যান্স বোটমস

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কেইশা ল্যান্স বোটমস।

আটলান্টার সাবেক এই মেয়র তার প্রতিদ্বন্দ্বী ধনকুবের রিপাবলিকান প্রার্থী রিক জ্যাকসনকে পরাজিত করে এই ঐতিহাসিক বিজয় অর্জন করেন। জনপ্রিয় বিদায়ী রিপাবলিকান গভর্নর ব্রায়ান কেম্পের স্থলাভিষিক্ত হতে রিক জ্যাকসন নিজের তহবিল থেকে ২০ কোটি ডলারেরও বেশি অর্থ ব্যয় করেছিলেন।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা কেইশা ল্যান্স বোটমসের এই জয়ে বড় ভূমিকা রেখেছে অঙ্গরাজ্যটির বিপুলসংখ্যক কৃষ্ণাঙ্গ ভোটারের সমর্থন। আগাম ভোট গ্রহণের সময় থেকেই তারা বিপুলসংখ্যায় ভোট দিতে উপস্থিত হন।

নির্বাচনী প্রচারে রিপাবলিকান প্রতিপক্ষদের তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল বোটমসকে। রিপাবলিকানরা প্রচার চালানোর চেষ্টা করেছিলেন, কেইশা আটলান্টার মেয়র থাকাকালে শহরটিতে অপরাধ বেড়ে গিয়েছিল এবং পরিস্থিতির অবনতি ঘটেছিল।

সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া এক সাক্ষাৎকারে বোটমস বলেন, আটলান্টাকে একটি বড় বাজে জায়গা হিসেবে তুলে ধরার এই কৌশল বহু পুরোনো।

বোটমসের এই জয়ের মধ্য দিয়ে টানা তৃতীয়বারের মতো জর্জিয়ার ডেমোক্র্যাটরা একজন কৃষ্ণাঙ্গ নারীকে গভর্নর পদে মনোনয়ন দিলেন। এর আগে ২০১৮ ও ২০২২ সালের নির্বাচনে স্টেসি আব্রামস রিপাবলিকান প্রার্থী ব্রায়ান কেম্পের কাছে পরাজিত হয়েছিলেন। সংবিধান অনুযায়ী মেয়াদের সীমা শেষ হওয়ায় আট বছর দায়িত্ব পালনের পর আগামী জানুয়ারিতে পদ ছাড়ছেন ব্রায়ান কেম্প।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়ল সোনার দাম

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর নির্বাচিত কেইশা ল্যান্স বোটমস

আপডেট সময় ০১:৪৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬