ঢাকা ০৩:১০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো চূড়ান্তের সিদ্ধান্ত ইলিশবোঝাই পিকআপ ডাকাতি: ১৯ মামলার আসামি ডাকাত সর্দার ইদ্রিস গ্রেপ্তার ত্রিশালে অবৈধ ইটভাটার ধোঁয়ায় বিপর্যস্ত পরিবেশ, ক্ষতিগ্রস্ত ফসল বরগুনার আমতলীতে সরকারি কোষাগারের ৫ লাখ টাকা গায়েব করল ইউপি কর্মকর্তা জাকির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী বিগ ব্যাশে অভিষেক হচ্ছে মুস্তাফিজের, তাঁকে নিয়ে উচ্ছ্বসিত মেলবোর্ন রেনেগেডস সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০ যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর নির্বাচিত কেইশা ল্যান্স বোটমস ফাঁড়ির ভেতর নিজের পিস্তল দিয়ে মা’থায় গুলি, এসআইয়ের আ’ত্মহত্যা নাগরপুরে শিক্ষিকা ও ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগ একই শিক্ষার্থীর বিরুদ্ধে

আমাকে আগের মতো গ্ল্যামারাস লাগে না: পিয়া জান্নাতুল

র‍্যাম্প মডেলিং দিয়ে পরিচিতি পাওয়া পিয়া জান্নাতুল অভিনয়ের পাশাপাশি আইন পেশাতেও যুক্ত। পেশাগত ব্যস্ততার সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত নিজের নানা ভাবনা ও মুহূর্ত ভাগ করে নেন তিনি। সম্প্রতি নিজের চেহারায় ক্লান্তির ছাপ পড়া এবং আগের মতো গ্ল্যামারাস না লাগার বিষয়টি নিয়ে একটি পোস্ট দিয়েছেন পিয়া।

সেখানে তিনি লিখেছেন, ‘অনেকেই আমাকে বলেন, “তোমাকে আজকাল খুব ক্লান্ত লাগে।” সত্যি বলতে, আমাকে ক্লান্তই দেখায়। আগের মতো সব সময় পরিপাটি বা গ্ল্যামারাসও লাগে না। কিন্তু এটা নিয়ে আমার কোনো আফসোস নেই।’

এর কারণও ব্যাখ্যা করেছেন এই তারকা। তাঁর ভাষ্য, ‘কারণ এখন বুঝি, জীবনে সব সময় সুন্দর দেখানো বা নিজেকে পারফেক্টভাবে উপস্থাপন করাটাই সবকিছু নয়। এই ক্লান্ত চেহারার পেছনে আছে অনেক দায়িত্ব, ব্যস্ততা, ছোট ছোট অর্জন, ভালো লাগার মুহূর্ত আর অসংখ্য দোয়া।’

পোস্টের শেষাংশে নিজের প্রাপ্তি ও স্বপ্ন পূরণের কথা তুলে ধরে পিয়া জানান, একসময় যেসব বিষয় কেবল স্বপ্নে দেখতেন, সেগুলোর অনেক কিছুই এখন তাঁর জীবনের অংশ। সবকিছু নিখুঁত না হলেও জীবনে যা পেয়েছেন, তা নিয়েই কৃতজ্ঞ তিনি। পিয়ার এই পোস্টে নেটিজেনদের কেউ কেউ নিজেদের মতামত জানিয়েছেন।

একজন মন্তব্য করেছেন, ‘জীবনে অনেক অর্জন থাকলেও সততার কোনো বিকল্প নেই। এই বয়সেই এত ক্লান্ত হওয়ার যৌক্তিক কারণ আছে, নিশ্চিত? পরিশ্রমী মানুষেরও শরীর ও মন কখনো কখনো অসহায় বোধ করে।’ আরেকজন লিখেছেন, ‘নিজের কাছে নিজে সৎ থাকলে এবং অন্যের ভালো চিন্তা ও ভালো করলে অবশ্যই মনে প্রশান্তি থাকবে এবং চেহারায় ক্লান্তির ছাপ পড়বে না।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো চূড়ান্তের সিদ্ধান্ত

আমাকে আগের মতো গ্ল্যামারাস লাগে না: পিয়া জান্নাতুল

আপডেট সময় ১২:০১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬