ঢাকা ১০:৫২ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-রিকশা নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ, মঙ্গলবার থেকে নিবন্ধন শুরু ডিএসসিসিতে ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনার আভাসে বিশ্ববাজারে তেলের দামে ধস কুমিল্লায় মিথ্যা, বানোয়াট ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে ভারতের সঙ্গে আলোচনায় আশাবাদী ঢাকা আবু বকর চরিত্রে মুগ্ধতা, কে এই অভিনেতা শেহরিয়ার মুনাওয়ার? মেসির বাঁ পা পেলে থামানো কঠিন হতো: কেইন গণপূর্তে বৈষম্য সৃষ্টির অভিযোগে আলোচনায় নির্বাহী প্রকৌশলী সৈয়দ ইসকান্দার আলী মিয়ানমারে ক্লিনিক ও স্কুলে বিমান হামলা, নবজাতকসহ নিহত ১৫ এলপিজির মূল্যবৃদ্ধিতে জনজীবনে নতুন সংকটের আশঙ্কা গোলাম পরওয়ারের প্রধানমন্ত্রীর বিমানে বারবার যান্ত্রিক ত্রুটি, কারণ জানতে চেয়েছে সংসদীয় কমিটি

মেসির বাঁ পা পেলে থামানো কঠিন হতো: কেইন

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৯:১৫:৫১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৫১৪ বার পড়া হয়েছে

লিওনেল মেসির বাঁ পায়ের জাদুতে মুগ্ধ হ্যারি কেইন। আর্জেন্টাইন মহাতারকার এই বিশেষ দক্ষতা নিজের মধ্যে থাকলে প্রতিপক্ষের জন্য তাঁকে থামানো কঠিন হয়ে পড়ত বলে মনে করেন ইংল্যান্ডের অধিনায়ক।

২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ের পর ‘ফুটবল’কে দেওয়া সাক্ষাৎকারে কেইনকে প্রশ্ন করা হয়েছিল, অন্য কোনো ব্যালন ডি’অরজয়ী ফুটবলারের কোন দক্ষতাটি তিনি নিজের খেলায় যুক্ত করতে চাইবেন। উত্তরে মেসির বাঁ পায়ের কথা বলেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার। হাসতে হাসতে কেইন বলেন, ‘আজ যদি মেসির বাঁ পা আমার থাকত, তাহলে মনে হয় আমাকে থামানো খুব কঠিন হতো।’

নিজের খেলার ধরন নিয়েও কথা বলেছেন কেইন। মেসির মতো একের পর এক প্রতিপক্ষকে কাটিয়ে গোল করার খেলোয়াড় তিনি নন। তবে বিভিন্ন উপায়ে প্রতিপক্ষকে বিপদে ফেলতে পারেন বলে মনে করেন তিনি। তাঁর ভাষায়, ‘আমি জানি, গোল করার আগে ১০ জন খেলোয়াড়কে কাটিয়ে যাওয়ার মতো ফুটবলার আমি নই। তবে বিভিন্নভাবে প্রতিপক্ষকে বিপদে ফেলতে পারি।’

কেইন আরও বলেছেন, ক্যারিয়ারের এই পর্যায়ে নিজেকে সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড় মনে হচ্ছে তাঁর। শারীরিক ও মানসিকভাবে মাঠে নিজের সেরা অবস্থানে আছেন বলেও জানিয়েছেন তিনি।

২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ের পথে দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন কেইন। ৬৫ ম্যাচে করেছেন ৭৩ গোল। নিজের ক্যারিয়ারের সেরা মৌসুম হিসেবে এটিকেই উল্লেখ করেছেন ইংলিশ স্ট্রাইকার।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-রিকশা নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ, মঙ্গলবার থেকে নিবন্ধন শুরু ডিএসসিসিতে

মেসির বাঁ পা পেলে থামানো কঠিন হতো: কেইন

আপডেট সময় ০৯:১৫:৫১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬