ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুদি দোকান থেকে শিল্পপতি: নারায়ণগঞ্জের সোহাগের উত্থান নিয়ে প্রশ্ন প্রকৌশলী নজরুলের অনৈতিক প্রশ্রয়ে সরকারি মেগা প্রকল্পে যুবলীগ নেতার দৌরাত্ম্য! ই-রিকশা নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ, মঙ্গলবার থেকে নিবন্ধন শুরু ডিএসসিসিতে ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনার আভাসে বিশ্ববাজারে তেলের দামে ধস কুমিল্লায় মিথ্যা, বানোয়াট ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে ভারতের সঙ্গে আলোচনায় আশাবাদী ঢাকা আবু বকর চরিত্রে মুগ্ধতা, কে এই অভিনেতা শেহরিয়ার মুনাওয়ার? মেসির বাঁ পা পেলে থামানো কঠিন হতো: কেইন গণপূর্তে বৈষম্য সৃষ্টির অভিযোগে আলোচনায় নির্বাহী প্রকৌশলী সৈয়দ ইসকান্দার আলী মিয়ানমারে ক্লিনিক ও স্কুলে বিমান হামলা, নবজাতকসহ নিহত ১৫

নতুন ক্লাস্টার বোমার ওয়ারহেড পরীক্ষা করল উত্তর কোরিয়া

ক্লাস্টার বোমার ওয়ারহেডের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির সামরিক বাহিনীকে দূরপাল্লার ও বিধ্বংসী অস্ত্র ব্যবহারে আরও পারদর্শী করে তোলার লক্ষ্যে চলমান মহড়ার অংশ হিসেবে এ পরীক্ষা চালানো হয়েছে। রোববার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়।

শনিবারের এ পরীক্ষার কয়েক দিন আগে পারমাণবিক শক্তিধর উত্তর কোরিয়া অ্যাটাক ড্রোন, নিখুঁত লক্ষ্যভেদে সক্ষম নতুন টর্পেডো এবং মাঝারি পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রসহ একাধিক অত্যাধুনিক অস্ত্রের পরীক্ষা চালায়।

দুই কোরিয়ার মধ্যকার অত্যন্ত সুরক্ষিত সীমান্ত এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণে দক্ষিণ কোরিয়ার তিন সেনাসদস্য আহত হওয়ার পর ওই অঞ্চলজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতির মধ্যেই নতুন এ অস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।

তবে ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনায় নিজেদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে উত্তর কোরিয়া। একই সঙ্গে সীমান্ত নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার এবং সীমান্তে লাউডস্পিকারের মাধ্যমে পাল্টা প্রচার শুরু করার অঙ্গীকার করেছে পিয়ংইয়ং।

রোববার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর প্রতিবেদনে বলা হয়েছে, ‘কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ব্যবহারের উপযোগী ক্লাস্টার বোমার ওয়ারহেডের যুদ্ধোপযোগিতা ও বাস্তব সক্ষমতা মূল্যায়নের উদ্দেশ্যে শনিবার এ পরীক্ষা চালানো হয়েছে।’

দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, পরীক্ষা শেষে অস্ত্রটি ‘সর্বোচ্চ ঘনত্বের শক্তি দিয়ে ১২ থেকে ১৩ হেক্টর আয়তনের একটি লক্ষ্যবস্তুকে এক নিমিষেই ছাইয়ে পরিণত করতে সক্ষম’ বলে নিশ্চিত হওয়া গেছে।

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র প্রশাসনের মহাপরিচালক বলেন, ‘চলতি বছরের মধ্যেই আমাদের সামরিক ইউনিটগুলোকে অভিযানের উদ্দেশ্য ও লক্ষ্যবস্তুর ধরন অনুযায়ী এসব অস্ত্রের উপযুক্ত সংস্করণ বাছাই এবং ব্যবহারের সক্ষমতা দেওয়া হবে।’

কেসিএনএর প্রকাশিত ছবিতে দেখা যায়, একটি মোবাইল লঞ্চার থেকে কমলা রঙের আগুনের শিখা ছড়িয়ে ক্ষেপণাস্ত্রটি ওপরের দিকে ছুটে যাচ্ছে। অন্য একটি ছবিতে একটি দ্বীপাঞ্চলের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে একসঙ্গে একাধিক গুচ্ছ বোমা আঘাত হানতে দেখা যায়।

শনিবারের এ মহড়ায় উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন উপস্থিত ছিলেন না। তবে এর আগে গত এপ্রিলে নিজের মেয়ে জু আয়েকে সঙ্গে নিয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে যুক্ত ক্লাস্টার বোমার একটি পরীক্ষামূলক উৎক্ষেপণ সরাসরি পর্যবেক্ষণ করেছিলেন তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুদি দোকান থেকে শিল্পপতি: নারায়ণগঞ্জের সোহাগের উত্থান নিয়ে প্রশ্ন

নতুন ক্লাস্টার বোমার ওয়ারহেড পরীক্ষা করল উত্তর কোরিয়া

আপডেট সময় ০৯:১৯:১৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬