ঢাকা ০৮:০০ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘূর্ণিঝড় ‘মুরাসু’ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা, বন্দরে ২ নম্বর সংকেত গাজীপুরের কালীগঞ্জে ৪০ বছরের পুরনো রাস্তা বন্ধের অভিযোগ ওয়ালটনের বিরুদ্ধে ৭ নভেম্বর সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ তাড়াইলে জাতীয় যুব দিবস উদ্‌যাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বাইন্যান্স থেকে ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো চুরি, উত্তর কোরিয়াকে দায়ী করল এফবিআই ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই: প্রতিমন্ত্রী হাবিব চার দিন বন্ধ থাকবে সামিটের এলএনজি টার্মিনাল, কমবে গ্যাসের সরবরাহ শ্রমিকদের বেতন বৃদ্ধির আন্দোলনে ছাত্রলীগ নেতার স্লোগান অদম্য নারী সুনন্দা সরকার প্রমা: মোহনগঞ্জ পাইলট থেকে বিসিএস প্রশাসন ক্যাডারে দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, বিতরণ করা হলো ঋণের চেক

কালুখালীতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর কালুখালীতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদ্‌যাপন করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, যুব সমাবেশ, আলোচনা সভা, দেশি মাছের পোনা অবমুক্তকরণ, যুব উদ্যোক্তাদের পণ্যের প্রদর্শনী ও ঋণের চেক বিতরণ করা হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আতাহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রেজাউল করিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম রতন, কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল এবং উপজেলা বিএনপির সভাপতি মো. লুৎফর রহমান খান। এ ছাড়া উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা বিএনপির সহসভাপতি মো. রফিকুল ইসলাম রতন, বিএনপি নেতা টিটো মোল্লাসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, যুবসমাজ দেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম চালিকাশক্তি। প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের মাধ্যমে যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। নিজেদের প্রতিষ্ঠিত করার পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে। বেকারত্ব দূরীকরণ এবং দক্ষ উদ্যোক্তা তৈরিতে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা, স্থানীয় প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতী, যুব উদ্যোক্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

জাতীয় যুব দিবসের এ আয়োজন যুবসমাজের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘূর্ণিঝড় ‘মুরাসু’ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা, বন্দরে ২ নম্বর সংকেত

কালুখালীতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন

আপডেট সময় ০৬:১২:১২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬