ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্পেনে ভয়াবহ রেল দুর্ঘটনা, নিহত বেড়ে ৬৪ পঞ্চগড়ের ভূমি অফিসে ঘুষ লেনদেনের ভিডিও ফাঁস, অভিযুক্ত ৩ কর্মচারী তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন জয়-পুতুলসহ ৮ জনের মামলায় সিআরআইয়ের কর নথি জব্দের নির্দেশ সিসিকে দুর্নীতির মহোৎসব, শত কোটি টাকার লুটপাটে জড়িত ১৪ কর্মকর্তা-কর্মচারী! মাদকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান গড়তে মৌলভীবাজারে শিক্ষক প্রশিক্ষণ পপুলার ডায়াগনস্টিকে অনুমোদিত প্রযুক্তিতে ফাইব্রোস্ক্যান সেবা চালুর উদ্যোগ রামপালে বিশেষ অভিযানে চুরি মামলার আসামি গ্রেপ্তার, চোরাই মালামাল উদ্ধার জাবির ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি, চলবে ২১ জানুয়ারি পর্যন্ত তারাগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা শুরু, প্রতিভা অন্বেষণে মাঠে শিশুরা

তারাগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা শুরু, প্রতিভা অন্বেষণে মাঠে শিশুরা

রংপুরের তারাগঞ্জে শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা এবং নতুন খেলোয়াড় তৈরির প্রত্যয়ে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর বাছাইপর্ব। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনার এ উদ্যোগকে ঘিরে শিশু-কিশোরদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার আলমপুর ইউনিয়নের তেঁতুলতলা উচ্চবিদ্যালয় মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এ সময় শিশু-কিশোর খেলোয়াড়দের অংশগ্রহণে মাঠজুড়ে সৃষ্টি হয় প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে তারা নিজেদের শারীরিক সক্ষমতা, দক্ষতা ও ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোনাব্বর হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর সদস্যসচিব মো. মাহমুদুন নবী এবং আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিউল ইসলাম রাসেল। এ ছাড়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও ক্রীড়া শিক্ষকেরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট পরিচালনা করেন ফাজিলপুর উচ্চবিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. ইজানুর রহমান।

আলমপুর ইউনিয়নে বাছাইপর্ব শুরুর মধ্য দিয়ে তারাগঞ্জে এ আয়োজনের সূচনা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার বাকি চারটি ইউনিয়নেও প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। নির্ধারিত সূচি অনুযায়ী, ২৯ অক্টোবর হাড়িয়ারকুঠি ইউনিয়নের পদ্মপুকুর মাঠে, ৩১ অক্টোবর ইকরচালী ইউনিয়নের ইকরচালী হাইস্কুল মাঠে, ১ নভেম্বর কুর্শা ইউনিয়নের তারাগঞ্জ সরকারি কলেজ মাঠে এবং ২ নভেম্বর সয়ার ইউনিয়নের বুড়িরহাট হাইস্কুল মাঠে বাছাইপর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্টদের নির্ধারিত দিনে সকাল ৯টায় উপস্থিত থাকতে বলা হয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, এ প্রতিযোগিতার মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে লুকিয়ে থাকা ক্রীড়া প্রতিভা চিহ্নিত করা সম্ভব হবে। পাশাপাশি নিয়মিত খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো, শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করা এবং ভবিষ্যতের দক্ষ খেলোয়াড় তৈরির পথ সুগম হবে।

তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাইয়ের এ উদ্যোগ সফল হলে স্থানীয় পর্যায়ের অনেক সম্ভাবনাময় শিশু-কিশোর উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতা তুলে ধরার সুযোগ পাবে। সংশ্লিষ্টদের মতে, নতুন কুঁড়ি স্পোর্টস শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং শিশু-কিশোরদের ক্রীড়াঙ্গনে এগিয়ে যাওয়ার নতুন সম্ভাবনার দুয়ার।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্পেনে ভয়াবহ রেল দুর্ঘটনা, নিহত বেড়ে ৬৪

তারাগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা শুরু, প্রতিভা অন্বেষণে মাঠে শিশুরা

আপডেট সময় ০৬:২৭:১৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬