ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ময়মনসিংহে সাব-রেজিস্ট্রার জাহিদ হাসানের বিরুদ্ধে বদলি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ মুকসুদপুরের গোবিন্দপুরে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু গ্রিড বিপর্যয়ের কারণ অনুসন্ধানে বিদ্যুৎ বিভাগের পাঁচ সদস্যের কমিটি গঠন কুমিল্লায় প্রাইভেট কার থেকে ২৪ কেজি গাঁজাসহ আটক ২ দুধ দিয়ে গোসল করে জামায়াত ছাড়ার ঘোষণা দিলেন কর্মী বাংলাদেশ ইনকিলাব পার্টির আংশিক কেন্দ্রীয় কমিটি গঠন, চেয়ারম্যান আহমদ শাকিল মাসুদ সাঈদীর ইস্তানবুল রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সিলেটে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক আটক সাবরেজিস্ট্রার নুরুল আমিনের ১০০ কোটির অবৈধ সাম্রাজ্য! মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর

যুবদলের নেতাকর্মীরা ফেসবুকে নয়, রাজপথে বিশ্বাসী: নয়ন

জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমের চেয়ে রাজপথের আন্দোলন-সংগ্রামে বেশি বিশ্বাসী বলে মন্তব্য করেছেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

রবিউল ইসলাম নয়ন বলেন, প্রতিষ্ঠার পর থেকে দেশের বিভিন্ন সংকটময় সময়ে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছে জাতীয়তাবাদী যুবদল। অতীতে সংগঠনটির নেতাকর্মীরা গুলি, হামলা, নির্যাতন ও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, বছরের পর বছর বিভিন্নভাবে নির্যাতন চালিয়েও যুবদলকে দমিয়ে রাখা সম্ভব হয়নি।

জুলাই-আগস্টের আন্দোলনে যুবদলের নেতাকর্মীদের ভূমিকার কথা তুলে ধরে রবিউল ইসলাম নয়ন বলেন, সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামসহ নেতারা ওই আন্দোলনে ভূমিকা রেখেছেন।

তাঁর দাবি, সে সময় গণমাধ্যমের ওপর নজরদারি থাকায় আন্দোলনের সব ঘটনা প্রকাশ করা সম্ভব হয়নি। তারপরও গণমাধ্যমে প্রকাশিত তথ্য থেকে আন্দোলনে যুবদলের অংশগ্রহণের বিষয়টি সামনে এসেছে বলে মন্তব্য করেন তিনি।

যুবদল কখনো থেমে থাকতে পারে না উল্লেখ করে রবিউল ইসলাম নয়ন বলেন, দেশের প্রয়োজনে সংগঠনটির নেতাকর্মীরা সব সময় দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছেন।

তিনি অভিযোগ করেন, একটি পক্ষ যুবদলকে হেয় করতে এবং সংগঠনটির বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালাতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।

নয়ন বলেন, যুবদলের নেতাকর্মীরা কথার চেয়ে কাজে বেশি গুরুত্ব দেন। তাঁর ভাষায়, ‘তারা ফেসবুকে নয়, রাজপথে বিশ্বাসী।’

তিনি আরও বলেন, যুবদল গুপ্ত হামলার রাজনীতিতে বিশ্বাস করে না; বরং রাজপথে থেকে অন্যায় ও নির্বিচারে হত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানায়। সংগঠনটির নেতাকর্মীরা বারবার আন্দোলন-সংগ্রামে অংশ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছেন বলেও দাবি করেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে সাব-রেজিস্ট্রার জাহিদ হাসানের বিরুদ্ধে বদলি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ

যুবদলের নেতাকর্মীরা ফেসবুকে নয়, রাজপথে বিশ্বাসী: নয়ন

আপডেট সময় ০১:৩৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬