পঞ্চগড় জেলা পরিষদের নবাগত ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার তাঁর প্রথম কর্মদিবসে জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) পঞ্চগড় জেলা পরিষদের হলরুমে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় প্রশাসক এম এ মজিদ নবাগত ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তাকে স্বাগত জানান এবং তাঁর দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।
সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি জেলা পরিষদের সার্বিক কার্যক্রম, চলমান উন্নয়ন প্রকল্প এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা করেন। এ সময় জেলা পরিষদের উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও গতিশীল করা, প্রশাসনিক কার্যক্রমে সমন্বয় বৃদ্ধি এবং জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
নবাগত ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদারের দায়িত্ব পালনের মধ্য দিয়ে পঞ্চগড় জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে এবং সাধারণ মানুষ উন্নততর সেবা পাবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা, পেশাগত সৌহার্দ্য ও সমন্বয় জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
নিজস্ব প্রতিবেদক 





















