ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডি মনিরুজ্জামানের হাতে সব ক্ষমতা দুঃখের কথা শুনেই সহায়তার হাত বাড়ালেন মানবিক ডিসি জাহিদ পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে মারধর, যুবদল নেতা আল আমিনের বিরুদ্ধে মামলা আরব দলগুলোর সমর্থন পেলে ক্ষমতা হারাতে পারেন নেতানিয়াহু বরিশাল-কুয়াকাটা মহাসড়কে টোলের নামে চাঁদাবাজি, ক্ষুব্ধ পর্যটক ও যাত্রীরা ১২ কেজি এলপিজির দাম ৩০০ টাকা বাড়ানোর প্রস্তাব ভোটার স্থানান্তরের আবেদনের সময় বাড়ল ১ নভেম্বর পর্যন্ত উখিয়ায় এসআই কিবরিয়াসহ ৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে ১ লাখ ইয়াবা ও পিস্তল গায়েবের অভিযোগ নেতানিয়াহুর বদলে ‘কম ক্ষতিকর’ প্রধানমন্ত্রী চান গাজাবাসী বরগুনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

কুমিল্লায় আইনজীবী অন্তরের ওপর হামলার মামলায় আসামির জামিন নামঞ্জুর

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান অন্তর ও তাঁর পরিবারের ওপর হামলার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলার ৩ নম্বর আসামি আরিফ হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, গত ৩১ জুলাই কুমিল্লার লালমাই থানা এলাকায় পূর্বপরিকল্পিতভাবে অস্ত্রশস্ত্র নিয়ে অ্যাডভোকেট মিজানুর রহমান অন্তর ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। এতে আইনজীবী অন্তরসহ তাঁর পরিবারের বেশ কয়েকজন সদস্য গুরুতর আহত হন।

এ ঘটনায় ভুক্তভোগী আইনজীবী মিজানুর রহমান অন্তর বাদী হয়ে লালমাই থানায় হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা করেন। মামলাটি জি.আর. ৮৫/২৬ নম্বরে নথিভুক্ত রয়েছে।

মামলার এজাহারনামীয় আসামিরা উচ্চ আদালত থেকে নির্দিষ্ট মেয়াদের জন্য আগাম জামিন পান। মামলার বিবরণ অনুযায়ী, ৩ নম্বর আসামি আরিফ হোসেন ছয় সপ্তাহ এবং অন্য আসামিরা আট সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন। জামিনের মেয়াদ শেষে সংশ্লিষ্ট আসামিদের কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন উচ্চ আদালত।

সেই নির্দেশনা অনুযায়ী, মঙ্গলবার আরিফ হোসেন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে, আইনজীবী অন্তর ও তাঁর পরিবারের ওপর হামলার ঘটনায় কুমিল্লা জেলা আইনজীবী সমিতি নিন্দা জানায়। একই সঙ্গে ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

আদালতের এ আদেশকে মামলার বিচারিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডি মনিরুজ্জামানের হাতে সব ক্ষমতা

কুমিল্লায় আইনজীবী অন্তরের ওপর হামলার মামলায় আসামির জামিন নামঞ্জুর

আপডেট সময় ০৭:০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬