ঢাকা ১১:০৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভোটার আইডি থাকতেও তা লুকিয়ে ৮ বছর বয়স কমানোর চাঞ্চল্যকর কারসাজি: কাঠগড়ায় ডিএসসিসি প্রশাসন! মানবপাচার ও সংঘবদ্ধ অপরাধ দমনে সরকারের জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়ার চেয়ারম্যানের আমন্ত্রণে নৈশভোজে প্রধানমন্ত্রী পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন গোবিন্দ নকল ডিম ব্যবসায়ী ফোরকান করেছেন অঢেল অর্থ, গড়েছেন অট্টালিকা ৩ বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা নেতানিয়াহুর নীতির বিরোধিতায় ভোট দিতে ফিরছেন প্রবাসীরা আনসার-ভিডিপির প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখলেন চার দেশের কূটনীতিক নাগরপুরে সাবেক ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানের বিরুদ্ধে দলিল জালিয়াতির অভিযোগ চৌদ্দগ্রামে নবজাতক উদ্ধার, পাচারের অভিযোগে গ্রেপ্তার ৪

পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন গোবিন্দ

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৯:৩৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ৫০৮ বার পড়া হয়েছে

বলিউড অভিনেতা গোবিন্দ ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য কলহ নিয়ে আলোচনা থামছেই না। স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে একাধিকবার প্রকাশ্যে কথা বলেছেন সুনীতা। এমনকি অভিনেত্রী কোমল রানির সঙ্গে গোবিন্দের বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

দীর্ঘদিনের এই বিতর্কের মধ্যে এবার মুখ খুলেছেন গোবিন্দ। স্ত্রীর অভিযোগ সরাসরি নাকচ না করে অভিনেতার দাবি, কেউ একজন ইচ্ছাকৃতভাবে তাঁর স্ত্রীকে প্রভাবিত করছেন। পরিস্থিতির আঁচ সাত-আট বছর আগেই পেয়েছিলেন বলেও জানিয়েছেন তিনি।

এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও চলমান বিতর্ক নিয়ে কথা বলেন গোবিন্দ। তাঁর ভাষ্য, প্রত্যেকে নিজের মতো করে পরিস্থিতির প্রতিক্রিয়া জানাচ্ছেন।

গোবিন্দ বলেন, ‘দেশজুড়ে অনেকেই নানা প্রতিক্রিয়া দিচ্ছেন, বিশেষ করে নারীরা। তাঁদের প্রতিক্রিয়া নিয়ে আমার কোনো আপত্তি নেই। আমি চুপ থাকতেই পছন্দ করি। কারণ, জানি—এই সময়টা কেটে গেলেও কথার আঘাত থেকে যাবে। তাই বাধ্য না হলে নিজের আচরণ নিয়ে কাউকে প্রশ্ন তোলার সুযোগ দিতে চাই না।’

দাম্পত্য জীবনের টানাপোড়েনের পাশাপাশি নিজের জীবনের কঠিন অভিজ্ঞতা নিয়েও কথা বলেছেন এই অভিনেতা। এ প্রসঙ্গে নিজের পায়ে গুলি লাগার ঘটনার কথা উল্লেখ করেন তিনি। গোবিন্দের দাবি, ওই ঘটনার পর এক পা হারানো ব্যক্তির চরিত্রে অভিনয়ের জন্য তাঁর কাছে একাধিক প্রস্তাব এসেছিল। এমনকি ২০ থেকে ২২ কোটি টাকার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন বলে জানান তিনি।

গোবিন্দের বক্তব্য, জীবনে নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হলেও আত্মসম্মান বজায় রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন তিনি। ব্যক্তিগত জীবন নিয়ে চলমান বিতর্কের মধ্যেও অপ্রয়োজনীয় আলোচনা ও কথার আঘাত এড়িয়ে নীরব থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এই অভিনেতা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভোটার আইডি থাকতেও তা লুকিয়ে ৮ বছর বয়স কমানোর চাঞ্চল্যকর কারসাজি: কাঠগড়ায় ডিএসসিসি প্রশাসন!

পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন গোবিন্দ

আপডেট সময় ০৯:৩৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬