ঢাকা ১১:০৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভোটার আইডি থাকতেও তা লুকিয়ে ৮ বছর বয়স কমানোর চাঞ্চল্যকর কারসাজি: কাঠগড়ায় ডিএসসিসি প্রশাসন! মানবপাচার ও সংঘবদ্ধ অপরাধ দমনে সরকারের জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়ার চেয়ারম্যানের আমন্ত্রণে নৈশভোজে প্রধানমন্ত্রী পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন গোবিন্দ নকল ডিম ব্যবসায়ী ফোরকান করেছেন অঢেল অর্থ, গড়েছেন অট্টালিকা ৩ বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা নেতানিয়াহুর নীতির বিরোধিতায় ভোট দিতে ফিরছেন প্রবাসীরা আনসার-ভিডিপির প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখলেন চার দেশের কূটনীতিক নাগরপুরে সাবেক ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানের বিরুদ্ধে দলিল জালিয়াতির অভিযোগ চৌদ্দগ্রামে নবজাতক উদ্ধার, পাচারের অভিযোগে গ্রেপ্তার ৪

নকল ডিম ব্যবসায়ী ফোরকান করেছেন অঢেল অর্থ, গড়েছেন অট্টালিকা

বরগুনায় দীর্ঘদিন ধরে ডিমের ব্যবসা করে আসছেন ফোরকান। ডিম বিক্রির সঙ্গে জড়িত থাকায় তাঁর উপাধি হয়েছে ‘ডিম ফোরকান’। বরগুনা মাছবাজারের সামনে ফোরকানের দোকানে নকল ডিম বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সাধারণ ক্রেতারা।

বরগুনা শহরের প্রাণকেন্দ্র মাছবাজারের সামনে ডিম ফোরকানের দোকানে নকল ডিম বিক্রির অভিযোগ উঠেছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগের বিষয়ে দায় এড়াতে দোকানদার বিভিন্ন অজুহাত দেখাচ্ছেন বলে দাবি করেছেন উপস্থিত ব্যক্তিরা।

স্থানীয়দের দাবি, তাঁরা দীর্ঘদিন ধরে ওই দোকান থেকে ডিম কিনে আসছেন। দোকানটিতে ক্রেতাদের আনাগোনাও বেশি বলে জানা গেছে। এমন একটি ব্যস্ত এলাকায় নকল ডিম বিক্রির অভিযোগ জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক।

স্থানীয় বাসিন্দাদের দাবি, অভিযোগটি নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা যাচাই করতে হবে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দায়ীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। সাধারণ মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

একজন ক্রেতার প্রশ্ন, সাধারণ মানুষ যদি প্রতিদিনের খাবারেও নিরাপদ খাদ্যের নিশ্চয়তা না পান, তাহলে জনস্বাস্থ্য রক্ষা করবে কে? ঊর্ধ্বমুখী বাজারে গরিব মানুষের পুষ্টি ও প্রোটিনের চাহিদা পূরণের অন্যতম উপাদান ডিম নিয়েও এমন অভিযোগ উদ্বেগ বাড়াচ্ছে।

নিয়মিত ক্রেতা আইউব আলী বলেন, “আমি প্রতিদিন এই দোকান থেকে ডিম কিনি। নকল ডিম, নাকি আসল ডিম—তা আমি বুঝতে পারি না। এভাবে ডিম কিনে বাচ্চাদের খাওয়ালে দেখা যাবে, তারা পুষ্টিহীনতায় ভুগছে। আমি চাই, প্রকৃত অপরাধীকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হোক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভোটার আইডি থাকতেও তা লুকিয়ে ৮ বছর বয়স কমানোর চাঞ্চল্যকর কারসাজি: কাঠগড়ায় ডিএসসিসি প্রশাসন!

নকল ডিম ব্যবসায়ী ফোরকান করেছেন অঢেল অর্থ, গড়েছেন অট্টালিকা

আপডেট সময় ০৯:৩২:০৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬