ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডি মনিরুজ্জামানের হাতে সব ক্ষমতা দুঃখের কথা শুনেই সহায়তার হাত বাড়ালেন মানবিক ডিসি জাহিদ পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে মারধর, যুবদল নেতা আল আমিনের বিরুদ্ধে মামলা আরব দলগুলোর সমর্থন পেলে ক্ষমতা হারাতে পারেন নেতানিয়াহু বরিশাল-কুয়াকাটা মহাসড়কে টোলের নামে চাঁদাবাজি, ক্ষুব্ধ পর্যটক ও যাত্রীরা ১২ কেজি এলপিজির দাম ৩০০ টাকা বাড়ানোর প্রস্তাব ভোটার স্থানান্তরের আবেদনের সময় বাড়ল ১ নভেম্বর পর্যন্ত উখিয়ায় এসআই কিবরিয়াসহ ৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে ১ লাখ ইয়াবা ও পিস্তল গায়েবের অভিযোগ নেতানিয়াহুর বদলে ‘কম ক্ষতিকর’ প্রধানমন্ত্রী চান গাজাবাসী বরগুনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

সিলেটে পুকুরের মাছ ধরা নিয়ে যুবক খুন, আটক ১

সিলেটের কোম্পানীগঞ্জে পুকুরের মাছ ধরা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আক্তার হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত ১টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার দুপরিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আক্তার ওই গ্রামের কালা মিয়ার ছেলে।

সোমবার (২৬ অক্টোবর) ভোর ৫টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এদিকে, হামলার অভিযোগে কোম্পানীগঞ্জ থানা-পুলিশ উপজেলার দুপরিরপাড় গ্রামের আব্দুল জলিলের ছেলে জুয়েল আহমদ (২৮) নামে একজনকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ১২টার দিকে কালা মিয়ার ছেলে আক্তার হোসেন ও জাহাঙ্গীর হোসেন পুকুরে সেচ দিয়ে মাছ ধরছিলেন। এ সময় প্রতিবেশী মৃত আব্দুল হালিমের ছেলে ও তাঁর আত্মীয়স্বজন তাঁদের বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়।

পরে বাড়ি ফেরার পথে প্রায় ৩০ থেকে ৪০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে আক্তার হোসেন ও জাহাঙ্গীরের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এ সময় স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আক্তারকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় জাহাঙ্গীর আহমদও আহত হয়েছেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উছমান গণি জানান, হামলার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডি মনিরুজ্জামানের হাতে সব ক্ষমতা

সিলেটে পুকুরের মাছ ধরা নিয়ে যুবক খুন, আটক ১

আপডেট সময় ০৭:৪২:৫২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬