ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কর অঞ্চল-১২ এর সাবেক উপ কর কমিশনার হাফিজুলের বিরুদ্ধে নিয়োগ জালিয়াতির চাঞ্চল্যকর অভিযোগ মনাকষা সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার মোহাম্মদপুরের ওয়ার্ড বিএনপি সভাপতি রাজেশ প্লাস্টিক পুনর্ব্যবহারে বড় শিল্প গড়ার আহ্বান চট্টগ্রামের ডিসির ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ লিখে পোস্ট, প্রত্যাহার জামালগঞ্জের এসিল্যান্ড কৃষি সহায়তায় নয়ছয়: ডিএইর ঢাকা অঞ্চলের পিডি কাইয়ুমের অপকর্মের জালে কৃষকের হাহাকার পীরগঞ্জের ইউএনও গোলাম রব্বানী সরদারের বিরুদ্ধে রাজনৈতিক সম্পৃক্ততা ও ঘুষ বাণিজ্যের অভিযোগ ইয়ামাল, এমবাপে নাকি কেইন—ব্যালন ডি’অর জিতবেন কে? চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন কট্টর ফিলিস্তিনপন্থি লুলা নিকি মিনাজকে দেখে ট্রাম্প বললেন, ‘এমন সুন্দর নিতম্ব আগে দেখিনি’

এআই দিয়ে নিজের মৃত্যু সাজিয়ে দেড় বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার

ভারতের উত্তর প্রদেশে হত্যা মামলার বিচার এড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নিজের মৃত্যুর ভুয়া প্রমাণ তৈরি করেছিলেন এক ব্যক্তি। অন্ত্যেষ্টিক্রিয়ার ছবিতে এআই দিয়ে নিজের মুখ বসানো, মরদেহের পরিবর্তে ছাগল পুড়িয়ে ফেলা এবং জাল নথির ভিত্তিতে মৃত্যুসনদ সংগ্রহ—সব মিলিয়ে সাজিয়েছিলেন নিজের মৃত্যুর নাটক। এভাবে প্রায় দেড় বছর আইনের চোখে মৃত থেকে গ্রেপ্তার এড়িয়ে থাকলেও শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়েছেন রাজকুমার রাজভর।

রোববার উত্তর প্রদেশের মৌ জেলার খাজাজাহানপুর এলাকা থেকে ৩৮ বছর বয়সী রাজকুমারকে গ্রেপ্তার করে কোতোয়ালি নগর পুলিশ। অভিযানে সহায়তা করে স্পেশাল অপারেশনস গ্রুপ (এসওজি) ও পুলিশের নজরদারি দল। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ২০১৬ সালে যোগেশ সিং হত্যা মামলার আসামি ছিলেন রাজকুমার। জামিনে থাকা অবস্থায় মামলার বিচার এড়াতেই তিনি নিজের মৃত্যুর মিথ্যা কাহিনি সাজান বলে পুলিশের অভিযোগ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩০ মে গাজীপুরে নিজের মৃত্যুর নাটক সাজান রাজকুমার। শ্মশানে চিতার ওপর রাখা একটি মরদেহের ছবিতে এআই প্রযুক্তির সাহায্যে নিজের মুখ বসিয়ে তৈরি করা হয় ভুয়া ছবি। এরপর প্রকৃত মরদেহের পরিবর্তে একটি ছাগল পুড়িয়ে ফেলা হয়। ঘটনাটি বিশ্বাসযোগ্য করে তুলতে অন্ত্যেষ্টিক্রিয়ার শোভাযাত্রা ও শেষকৃত্যের ছবিও সংগ্রহ করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এসব নথির ভিত্তিতে মৌ পৌরসভা থেকে রাজকুমারের নামে মৃত্যুসনদ সংগ্রহ করা হয়।

মামলার নথি অনুযায়ী, ২০১৬ সালের ১৯ ডিসেম্বর মুনশিপুরা রেললাইনের কাছে গুলিতে নিহত হন যোগেশ সিং। এ ঘটনায় নিহতের ভাতিজা অবিনাশ সিংয়ের অভিযোগের ভিত্তিতে রাজকুমার ও তাঁর বন্ধু সুদর্শন রাজভরের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়।

পুলিশের অতিরিক্ত সুপারিনটেনডেন্ট অনুপ কুমার জানান, রাজকুমার দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। পরে তিনি শেয়ারবাজারে লেনদেনের সঙ্গে যুক্ত হন। শেয়ারবাজারে বিনিয়োগের কথা বলে বিভিন্ন শহরের প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে অর্থ সংগ্রহ করেছিলেন বলেও অভিযোগ রয়েছে।

পুলিশের অভিযোগ, হত্যা মামলার বিচার এড়ানোর পাশাপাশি সংগৃহীত অর্থ ফেরত দেওয়ার দায় থেকেও মুক্তি পেতে নিজের মৃত্যুর ভুয়া প্রমাণ তৈরি করেন রাজকুমার। এ ঘটনায় জালিয়াতির অভিযোগে তাঁর বিরুদ্ধে নতুন মামলা করা হয়েছে।

নিজের মৃত্যুর খবর ছড়িয়ে দীর্ঘদিন গ্রেপ্তার এড়িয়ে থাকার কৌশল শেষ পর্যন্ত কাজে আসেনি। গ্রেপ্তারের পর এখন তাঁকে আবারও যোগেশ সিং হত্যা মামলার বিচারের মুখোমুখি হতে হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কর অঞ্চল-১২ এর সাবেক উপ কর কমিশনার হাফিজুলের বিরুদ্ধে নিয়োগ জালিয়াতির চাঞ্চল্যকর অভিযোগ

এআই দিয়ে নিজের মৃত্যু সাজিয়ে দেড় বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার

আপডেট সময় ১১:৪৯:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬