ঢাকা ১১:০৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে তেজগাঁও রেলস্টেশন ও কারওয়ান বাজারে ৩০০ অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ ফুয়াদ হাসান আকন্দের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচারের প্রকৃত সত্য প্রকাশ হোলিস্টিক হোম বিল্ডার্সের বিরুদ্ধে ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ নির্বাচন সামনে রেখে ইউনিয়ন পরিষদ পুনর্গঠন স্থগিত রাজউকের ১,৪১৩ প্লট নিয়ে তদন্ত, স্থগিত ১,০৭৪টির কার্যক্রম ‘বিরিয়ানির ভাগ’ দিতে নারাজ বিএনপি: রাশেদ খাঁন দুই বছর লভ্যাংশ নেই মার্কেন্টাইল ব্যাংকে, ব্যাংকের টাকায় বিদেশ ঘুরছেন এমডি মতিউল হাসান চট্টগ্রামে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব ঢাকা সাংবাদিক সমবায় সমিতি সভাপতি রানা, সম্পাদক বারী, যুগ্ম সম্পাদক কামাল নারায়ণগঞ্জে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, আটক স্বামী

‘বিরিয়ানির ভাগ’ দিতে নারাজ বিএনপি: রাশেদ খাঁন

জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিএনপির কাছ থেকে রাজনৈতিক সুবিধা আদায় করতে চাইলেও তা পাওয়ার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর দাবি, বিএনপি আসন ভাগাভাগি বা সুবিধা বণ্টনের রাজনীতি নয়, রাষ্ট্র পুনর্গঠনের রাজনীতি করে।

রোববার (২৫ অক্টোবর) রাতে নিজের যাচাইকৃত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন। পোস্টে তিনি এনসিপির কয়েকজন নেতার বিএনপিতে যোগদান ও নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ, আসন সমঝোতা এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগের দাবিতে দলটির কর্মসূচি নিয়ে একাধিক অভিযোগ তোলেন।

রাশেদ খাঁনের দাবি, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগের আগের রাতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গিয়ে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচনের বিষয়ে আলোচনা করেছিলেন। মাহফুজ আলমও একই প্রতীকে নির্বাচনে আগ্রহী ছিলেন বলে দাবি করেন তিনি। এ জন্য তাঁরা বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সালাহউদ্দিন আহমদের সঙ্গে যোগাযোগ করেছিলেন বলেও পোস্টে উল্লেখ করেন রাশেদ।

রাশেদ খাঁনের ভাষ্য, বিএনপি অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টাকে দলীয় প্রতীকে নির্বাচনে দেখতে চায়নি। তাঁর দাবি, বিএনপির কাছ থেকে প্রত্যাশিত সুযোগ না পেয়ে আসিফ মাহমুদ এনসিপিতে যোগ দেন। একই সঙ্গে এনসিপিতে আসিফ মাহমুদের অবস্থান নিয়েও সমালোচনা করেন তিনি।

এনসিপির সঙ্গে বিএনপির আসন সমঝোতার প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, দলটির শীর্ষ পর্যায়ের নেতারা বেশি আসন পাওয়ার আশায় সালাহউদ্দিন আহমদের বাসায় গিয়েছিলেন। তাঁর দাবি, বিএনপি এনসিপিকে চারটির বেশি আসন ছাড়তে রাজি হয়নি। অন্যদিকে, জামায়াতের কাছ থেকে বেশি আসন ও নির্বাচনি ব্যয়ের সহায়তা পাওয়ার আশায় এনসিপি ওই দলের সঙ্গে সমঝোতায় গেছে বলে অভিযোগ করেন তিনি।

এনসিপি সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর পদত্যাগসহ তিন দফা দাবিতে ৩০ অক্টোবর ঢাকার শাহবাগে গণবিক্ষোভের ঘোষণা দিয়েছে। দলটির নেতারা সরকারের জবাবদিহি ও বিভিন্ন নীতিগত বিষয়ে সমালোচনা করেছেন। এ কর্মসূচি ব্যর্থ হবে বলে মন্তব্য করে রাশেদ খাঁন বলেন, সরকারের মেয়াদের শেষ দিন পর্যন্ত আন্দোলন করলেও এনসিপি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ নিশ্চিত করতে পারবে না। সালাহউদ্দিন আহমদের রাজনৈতিক অভিজ্ঞতা ও যোগ্যতার কথা তুলে ধরে তিনি তাঁর পক্ষে অবস্থান নেন।

পোস্টের শেষাংশে জামায়াত ও এনসিপির আসন সমঝোতার সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, বিএনপি ‘বিরিয়ানির ভাগবাটোয়ারার’ রাজনীতি করে না; দলটি রাষ্ট্র পুনর্গঠনের রাজনীতি করে। তাই জামায়াত ও এনসিপি বিএনপির কাছে রাজনৈতিক সুবিধা চাইলেও তা পাওয়ার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে তেজগাঁও রেলস্টেশন ও কারওয়ান বাজারে ৩০০ অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ

‘বিরিয়ানির ভাগ’ দিতে নারাজ বিএনপি: রাশেদ খাঁন

আপডেট সময় ০৯:৪৯:৩১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬