ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গুড়ায় পাউবোর ভুয়া প্রকল্পে ২১ কোটি টাকা আত্মসাৎ, অনুসন্ধানে দুদক প্রধানমন্ত্রীর আগ্রহের ট্রাফিক সিগন্যাল প্রকল্প আ.লীগ নেতাদের হাতে চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র তৈরির বিজ্ঞাপন, লালমাইয়ে যুবক আটক বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‍্যালি ও আলোচনা সভা শিবগঞ্জে ইউএনও মাজহারুল ইসলাম ও স্বর্ণপদকপ্রাপ্ত নাহিদ উজ্জামানকে সংবর্ধনা রংপুর মেডিকেলে আগুন, বিদ্যুৎহীনতায় ব্যাহত চিকিৎসাসেবা লালপুরে ৯০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ স্বামী-স্ত্রী আটক দক্ষিণ কোরিয়ায় কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রতিমন্ত্রীর সফর হজযাত্রীদের কোরবানির অর্থ নিয়ে অনিয়ম, এজেন্সিকে জরিমানা

শিশু চুরির সন্দেহে পিটুনিতে সোহরাওয়ার্দী হাসপাতালে নিহত ১, আটক ১

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৫:৩৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ৫৩৩ বার পড়া হয়েছে

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু চুরির সন্দেহে পিটুনিতে আলম শেখ (৪৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মোস্তাফিজুর রহমান ওরফে অয়ন নামে একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশের তথ্য অনুযায়ী, হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে শিশু চুরির সন্দেহে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি আলম শেখকে মারধর করেন। এতে তিনি আহত হন। পরে তাঁকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে ফেলে রেখে চলে যান তাঁরা।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে শেরেবাংলা নগর থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ এ ঘটনায় ভিডিও ফুটেজ সংগ্রহ করে এবং সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করে।

আটক মোস্তাফিজুর রহমান ওরফে অয়নের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার উত্তর রাজাপুর এলাকায়। তিনি বর্তমানে রাজধানীর মিরপুর-১০-এর সেনপাড়া পর্বত এলাকার ৬ নম্বর সড়কের ২৪/২৫ নম্বর বাসায় থাকেন।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতের দিকে ওই ব্যক্তি হাসপাতালের শিশু ওয়ার্ডে প্রবেশ করেছিলেন। পরে তাঁকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়। প্রথমে তাঁর পরিচয় জানা না গেলেও পরে আলম শেখ নামে পরিচয় শনাক্ত হয়। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গুড়ায় পাউবোর ভুয়া প্রকল্পে ২১ কোটি টাকা আত্মসাৎ, অনুসন্ধানে দুদক

শিশু চুরির সন্দেহে পিটুনিতে সোহরাওয়ার্দী হাসপাতালে নিহত ১, আটক ১

আপডেট সময় ০৫:৩৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬