ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জে ইউএনও মাজহারুল ইসলাম ও স্বর্ণপদকপ্রাপ্ত নাহিদ উজ্জামানকে সংবর্ধনা রংপুর মেডিকেলে আগুন, বিদ্যুৎহীনতায় ব্যাহত চিকিৎসাসেবা লালপুরে ৯০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ স্বামী-স্ত্রী আটক দক্ষিণ কোরিয়ায় কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রতিমন্ত্রীর সফর হজযাত্রীদের কোরবানির অর্থ নিয়ে অনিয়ম, এজেন্সিকে জরিমানা কেইনই ব্যালন ডি’অরের যোগ্য, বলছেন বায়ার্ন কোচ এতিম শিশুকে গাড়িচাপায় হত্যার অভিযুক্ত পাকিস্তানে পুলিশের গুলিতে নিহত ফ্রান্সে লুটপাটের ঘটনায় বামপন্থিদের দায়ী করলেন ম্যাক্রোঁ অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে আলিস আল ইসলাম সৌদির হামলার পর ভারতীয় জাহাজ থেকে ১৪ জনকে উদ্ধারের দাবি হুথিদের

নিজ মাতৃভূমি বড়াইগ্রামে উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জনে সংসদ সদস্য আন্না মিন্জ

শুভ বিজয়া দশমীর মধ্য দিয়ে সমাপ্ত হলো সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইলে বড়াল নদীর ঘাটে হাজারো মানুষের উপস্থিতিতে আনন্দ-উৎসবের মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে।

আজ নিজ মাতৃভূমি নাটোরের বড়াইগ্রামের জোনাইলে পরিবারের সদস্যদের সঙ্গে দুর্গাপূজা উদ্‌যাপন ও প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে অংশ নেন জাতীয় সংসদ সদস্য আন্না মিন্জ (সংরক্ষিত নারী আসন-৩১৯, সংসদীয় আসন-১৯)।

বিকেল থেকেই বড়াল নদীর পাড়ে সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের হাজারো মানুষের সমাগম ঘটে। জোনাইল এলাকার প্রায় সাতটি পূজামণ্ডপের প্রতিমা আনুষ্ঠানিকভাবে বড়াল নদীতে বিসর্জন দেওয়া হয়। বিসর্জনের এ আয়োজন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির মিলনমেলায় পরিণত হয়।

এ সময় সংসদ সদস্যের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সহসম্পাদক এবং বাংলাদেশ পূজা কমিটির অন্যতম বিশিষ্ট সদস্য।

পূজা উদ্‌যাপন ও প্রতিমা বিসর্জন শেষে সংসদ সদস্য আন্না মিন্জ বলেন, “দুর্গাপূজা শুধু একটি সম্প্রদায়ের উৎসব নয়, এটি সর্বজনীন আনন্দের উৎসব। আমাদের মাতৃভূমি বড়াইগ্রামের মাটিতে সব ধর্মের মানুষের মধ্যে যে সৌহার্দ্য ও সম্প্রীতি দেখা গেছে, তা সত্যিই প্রশংসনীয়। আমরা সবাই মিলে এ দেশের অসাম্প্রদায়িক ঐতিহ্য রক্ষা করব।”

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, পূজা উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। সম্পূর্ণ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পুরো আয়োজন সম্পন্ন হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিবগঞ্জে ইউএনও মাজহারুল ইসলাম ও স্বর্ণপদকপ্রাপ্ত নাহিদ উজ্জামানকে সংবর্ধনা

নিজ মাতৃভূমি বড়াইগ্রামে উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জনে সংসদ সদস্য আন্না মিন্জ

আপডেট সময় ০৬:২৬:৫০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬