ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা তুহিন চৌধুরী নামে-বেনামে গড়েছেন কোটি টাকার বিপুল সম্পদের পাহাড় কমলনগরে মা ইলিশ শিকারের দায়ে ৭ জেলের কারাদণ্ড, নৌকা জব্দ ১১টি নওগাঁয় বৃদ্ধা হালিমা হত্যা: ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫, উদ্ধার রশি ও ওড়না ১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক, লাগবে লাইসেন্সও মোদির বাসভবনের পাশে অবস্থিত ঐতিহাসিক মসজিদে বিদ্যুৎ-পানির সংযোগ বিচ্ছিন্ন, উচ্ছেদের নির্দেশ বাবা-মাকে মারধরের পর এবার বিধবা নারীকে নির্যাতনের অভিযোগ, বহিষ্কার যুবদল নেতা সোহেল চোরাই মোটরসাইকেল বিক্রির সময় হাতেনাতে আটক বান্দরবান পুলিশের কনস্টেবলসহ ৫ জন ফ্রান্সে যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত; নিখোঁজ নেভিগেটর ডিআইজির বাড়িতে অপকর্মের ঘটনায় জনমনে উদ্বেগ: শফিকুর রহমান যশোরে ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আলাউদ্দীন আটক

বিজয়া দশমীতে বিটিভিতে ‘অঞ্জলি লহ, অঞ্জলি’

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১১:৪০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ৫২৪ বার পড়া হয়েছে

শারদীয় দুর্গাপূজার শেষ দিন আজ। দেবী দুর্গার বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হচ্ছে উৎসব। এ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘অঞ্জলি লহ, অঞ্জলি’। নাটিকা, নৃত্য ও গানের সমন্বয়ে নির্মিত এই আয়োজনে তুলে ধরা হবে দেবী দুর্গার আগমনী থেকে মহিষাসুর বধ পর্যন্ত পৌরাণিক আখ্যান।

ইয়াসমিন আক্তারের প্রযোজনায় অনুষ্ঠানটি আজ বুধবার বিজয়া দশমীর রাতে ১০টায় প্রচারিত হবে। অনুষ্ঠানটির গ্রন্থনা করেছেন নিরঞ্জন অধিকারী। উপস্থাপনায় রয়েছেন জয়া সাহা ও অভিজিৎ। শারদীয় দুর্গোৎসবের আবহ, দেবী দুর্গার মাহাত্ম্য এবং অশুভ শক্তির বিনাশের মধ্য দিয়ে শুভশক্তির বিজয়ের বার্তা তুলে ধরাই এ আয়োজনের মূল আকর্ষণ।

অনুষ্ঠানে দেবী দুর্গা ও মহিষাসুরের চরিত্রে অভিনয় করেছেন অধরা রিয়া ও রতন সাহা। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাপস সরকার, উত্তম অধিকারী, বনশ্রী, বিমল ব্যানার্জি, লিঠু মণ্ডল, হরিদাস মজুমদার ও পঙ্কজ কুমার চক্রবর্তীসহ অনেকে।

নাট্যাভিনয়, নৃত্য ও সংগীতের সমন্বয়ে নির্মিত ‘অঞ্জলি লহ, অঞ্জলি’ শারদীয় দুর্গোৎসবের ধর্মীয় ও সাংস্কৃতিক আবহ দর্শকদের সামনে তুলে ধরবে। বিজয়া দশমীর এ বিশেষ আয়োজনের মধ্য দিয়ে বিটিভির পর্দায় ফুটে উঠবে দেবী দুর্গার বন্দনা এবং অশুভের বিরুদ্ধে শুভশক্তির চিরন্তন বিজয়ের বার্তা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা তুহিন চৌধুরী নামে-বেনামে গড়েছেন কোটি টাকার বিপুল সম্পদের পাহাড়

বিজয়া দশমীতে বিটিভিতে ‘অঞ্জলি লহ, অঞ্জলি’

আপডেট সময় ১১:৪০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬