ঢাকা ১০:০৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টেক্সটাইলের বর্জ্য পানি শোধনে যৌথ গবেষণার উদ্যোগ কারওয়ান বাজার ও কৃষি মার্কেটে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ২০৪ লিটার সয়াবিন তেল বিনষ্ট পূজার ছুটিতে মেট্রোরেলের ট্রেনের ব্যবধান ১০–২০ মিনিট ঝামেলা নিয়েই জীবন কাটবে, মেনে নিয়েছি’: পরীমনি জামায়াত আমিরের বক্তব্য শুনে মানুষ হাসি-তামাশা করছে: রাশেদ খান নারী আসনের উপনির্বাচনে বিএনপির সাক্ষাৎকার শুরু এসএসসিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেল সৈয়দ আল মাহিদ সিদ্দিক তাজ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী ঔষধ প্রশাসনের ‘আলাদিনের প্রদীপ’ সৈকত কুমার কর: জিম্মি দেশের ওষুধ খাত কুমিল্লায় রাসায়নিক দিয়ে কলা পাকানো, আড়তকে ৫০ হাজার টাকা জরিমানা

কুমিল্লায় রাসায়নিক দিয়ে কলা পাকানো, আড়তকে ৫০ হাজার টাকা জরিমানা

কুমিল্লা নগরীতে অপরিপক্ব কলা রাসায়নিক ব্যবহার করে পাকানোর দায়ে হালিমের কলার আড়তকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে নগরীর স্টেশন রোড ও রেসকোর্স এলাকায় পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযান চলাকালে হালিমের কলার আড়তে রাসায়নিক ব্যবহার করে অপরিপক্ব কলা পাকানোর প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জনসমক্ষে মুচলেকা নিয়ে প্রতিষ্ঠানটিকে সংশোধনের সুযোগ দেওয়া হয়।

এ ছাড়া অভিযানের সময় এলাকার বিভিন্ন মুদি দোকান ও এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এসব প্রতিষ্ঠানের মালিকদের ভবিষ্যতে আইন মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে সতর্ক করা হয়।

সোমবার বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।

অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ, অফিস সহকারী ফরিদা ইয়াসমিনসহ কুমিল্লা জেলা পুলিশের একটি দল।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ব্যবসাপ্রতিষ্ঠানে অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেক্সটাইলের বর্জ্য পানি শোধনে যৌথ গবেষণার উদ্যোগ

কুমিল্লায় রাসায়নিক দিয়ে কলা পাকানো, আড়তকে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ০৮:৪৬:০৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬