ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিকটকে তান্ত্রিক সেজে প্রতারণা, নারীর সাড়ে ৬ লাখ টাকা আত্মসাৎ রূপালী ব্যাংকের এমডি কাজী ওয়াহিদুল ইসলামের নিয়োগ বাতিল দখল হওয়া জমি উদ্ধারে ঢাকেশ্বরী মন্দিরকে আশ্বাস এনসিপির প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন ইশরাক সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা জিম্বাবুয়ের কাছে হারের পর জরিমানার মুখে বাংলাদেশ দেব-শুভশ্রীর রসায়নে আগ্রহ, বক্স অফিসে কত আয় ‘দেশু ৭’-এর? রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে মাদ্রাসা মাঠে ব্যাপক প্রস্তুতি তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের শাড়ি বিতরণ জামালপুর ডিবি পুলিশের বহরে নতুন মাইক্রোবাস

রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে মাদ্রাসা মাঠে ব্যাপক প্রস্তুতি

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী আগমনকে কেন্দ্র করে রাজশাহীতে শুরু হয়েছে ব্যাপক উদ্দীপনা ও প্রস্তুতি। আগামী ২০ অক্টোবর ঐতিহাসিক রাজশাহী মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভাকে ঘিরে রাজশাহীসহ পুরো উত্তরাঞ্চলে চলছে নানা আয়োজন। জনসভা সফল করতে রাজপথ ও অনুষ্ঠানস্থল সাজানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

জনসভার সার্বিক তত্ত্বাবধান ও সভাপতিত্ব করবেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। অনুষ্ঠানটি সুষ্ঠু ও সফল করতে রাজশাহীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় প্রস্তুতি সভা এবং প্রচার-প্রচারণা চলছে।

অনুষ্ঠানে নাটোর থেকে যোগ দেবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল এবং জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ ছাড়া সংরক্ষিত নারী আসন-৩১৯ (১৯)-এর সংসদ সদস্য আন্না মিন্জসহ রাজশাহী বিভাগের নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, পাবনা ও সিরাজগঞ্জের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতারা এবং গণ্যমান্য ব্যক্তিরা এ জনসভায় উপস্থিত থাকবেন।

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু জানান, “এই আয়োজন কেবল একটি সাধারণ সমাবেশ নয়, বরং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারাবাহিকতা ও জনগণের ম্যান্ডেটের এক অনন্য উৎসব। উত্তরাঞ্চলের সাধারণ মানুষের প্রাণের দাবি ও উন্নয়নের সার্বিক বার্তা তুলে ধরতে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।”

প্রস্তুতি কমিটি সূত্রে জানা গেছে, বিভাগের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ জনসভায় যোগ দেবেন। অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং সুশৃঙ্খল যান চলাচল নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আগামী ২০ অক্টোবরের এ আয়োজন উত্তরাঞ্চলের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকেরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টিকটকে তান্ত্রিক সেজে প্রতারণা, নারীর সাড়ে ৬ লাখ টাকা আত্মসাৎ

রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে মাদ্রাসা মাঠে ব্যাপক প্রস্তুতি

আপডেট সময় ০৬:২২:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬