ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয়তাবাদী মোটর চালক দলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা, সভাপতি আলী আজম, সাধারণ সম্পাদক শিপন বকাউল আব্দুল্লাহপুরে হোটেল পালকি কর্তৃপক্ষের ইন্ধনে ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড, শীর্ষে মাদক অপরাধ টিকটকে তান্ত্রিক সেজে প্রতারণা, নারীর সাড়ে ৬ লাখ টাকা আত্মসাৎ রূপালী ব্যাংকের এমডি কাজী ওয়াহিদুল ইসলামের নিয়োগ বাতিল দখল হওয়া জমি উদ্ধারে ঢাকেশ্বরী মন্দিরকে আশ্বাস এনসিপির প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন ইশরাক সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা জিম্বাবুয়ের কাছে হারের পর জরিমানার মুখে বাংলাদেশ দেব-শুভশ্রীর রসায়নে আগ্রহ, বক্স অফিসে কত আয় ‘দেশু ৭’-এর?

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিচারিক রায়ের অনুলিপি চেয়েছে বাংলাদেশ। রায়ের কপি হাতে পাওয়ার পর এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা করে মরদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে।

সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শামা ওবায়েদ বলেন, ২০২৩ সালে অভিযুক্তদের আটক করে সৌদি আরবের পুলিশ। এ সময়ের মধ্যে তাঁদের পরিবারের কোনো সদস্য সরকারের সঙ্গে যোগাযোগ করেননি। রায়ের কপি হাতে এলে তাঁদের পরিচয় এবং তাঁদের মধ্যে কী সম্পর্ক ছিল, তা জানা যাবে।

প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবের বিভিন্ন এলাকায় অনেক বাংলাদেশি কারাভোগ করছেন। সৌদি কর্তৃপক্ষ নিয়মিতভাবে তাঁদের তালিকা বাংলাদেশকে পাঠায়। মন্ত্রণালয়ও বিষয়টি খতিয়ে দেখছে। তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, রায়ের কপি হাতে পেলে বিস্তারিত জানানো যাবে।

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো অল্প সময়ের মধ্যে দেশের প্রধানমন্ত্রী, পুরো মন্ত্রিসভা, এমনকি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবও দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এটিকে কোনো কিছুর সঙ্গে তুলনা করা যাবে না। শেখ হাসিনাকে নিয়ে কথা বলা সময়ক্ষেপণ ছাড়া আর কিছু নয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয়তাবাদী মোটর চালক দলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা, সভাপতি আলী আজম, সাধারণ সম্পাদক শিপন বকাউল

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা

আপডেট সময় ০৬:৫০:০৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬